চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গল্প নয় সত্যি! ১৮ হাজার পর্যন্ত সস্তায় মিলছে গুগলের ফোন

নিজস্ব প্রতিনিধি: অগস্ট এসেই গেল। স্মার্টফোনপ্রেমীরা সকলেই Google Pixel 9 সিরিজের অপেক্ষায় রয়েছেন। কিন্তু তার আগেই দাম কমল Google Pixel 8 স্মার্টফোন  সিরিজের ২টি ফোনের। Flipkart -এ Google Pixel 8 Google Pixel 8 Pro মডেল দুটি পাওয়া যাচ্ছে দারুণ ছাড়ে। তাহলে আর দেরি কেন? Pixel 8 সিরিজের ফোন কিনতে চাইলে এটাই সেরা সময়।

কিভাবে পাবেন ছাড়?

দুটি ফোনেই রয়েছে ভালো ছাড়। Google Pixel 8 -এর 8 GB RAM, 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 75,999 টাকা। কিন্তু এখন মিলবে 61,999 টাকায়। অর্থাৎ 14,000 টাকা ছাড়। আর যদি আপনার ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তাহলে আরও 4,000 টাকা ছাড় পাবেন। তখন দাম হবে 57,999 টাকা। অর্থাৎ মোট 18,000  টাকা সাশ্রয়

এবার আসা যাক Google Pixel 8 Pro –এর কথায়। এর দাম 1,06,999 টাকাএখন মিলবে 98,999 টাকায়। অর্থাৎ সরাসরি 8,000 টাকা ছাড়। তার উপর ICICI ব্যাঙ্কের কার্ড থাকলে আরও 10,000 টাকা ছাড়। অর্থাৎ ডিস্কাউন্টের পর দাম পরবে 88,999 টাকা। এখানেও মোট 18,000  টাকা সাশ্রয়

এই আর কি! পুরনো ফোন বিনিময় করলেও বাড়তি ছাড় পাওয়া যাবে। তাই দ্রুত Flipkart -এ গিয়ে এই অফারটি দেখতে পারেন, কারণ স্টক শেষ হয়ে যেতে পারে। Google Pixel 8 Google Pixel 8 Pro-র অফারটি সত্যিই আকর্ষণীয়। কিন্তু মনে রাখবেন, এই অফার সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে আপনার পছন্দের ফোনটি বুক করে নিন।

 

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ