এই মুহূর্তে




মাত্র ২,০৯৯ টাকায় AI কি-প্যাড ফিচার ফোন এনে চমকে দিল ‌itel

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে itel ভারতীয় ফিচার ফোন মার্কেটে এক নজিরবিহীন পদক্ষেপ নিল। তারা বাজারে নিয়ে এল দেশের প্রথম AI-চালিত ফিচার ফোন (কি-প্যাড)– itel Super Guru 4G Max। এই ফোনে এমন সব ফিচার রয়েছে যা শুধুমাত্র স্মার্টফোনেই দেখা যায়।

ভয়েস কমান্ডে চলবে ফোন

এই ফোনে রয়েছে বিল্ট-ইন AI Assistant যা হিন্দি ও ইংরেজি ভাষায় ভয়েস কমান্ড গ্রহণ করে। এর মাধ্যমে আপনি শুধু কথা বলেই কল করা, অ্যালার্ম সেট করা, মেসেজ পাঠানো বা পড়া, ক্যামেরা খোলা, গান বা ভিডিও চালানো, এমনকি FM রেডিও-ও অন করতে পারবেন।

বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি

itel Super Guru 4G Max ফোনে রয়েছে ৩ ইঞ্চির বড় ডিসপ্লে-এই সেগমেন্টে অন্যতম বৃহৎ। সেই সঙ্গে থাকছে ২০০০mAh ব্যাটারি যা দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে দেবে। দ্রুত চার্জিংয়ের জন্য Type-C চার্জার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ও ক্যামেরা

এই ফোনে আছে Dual 4G SIM সাপোর্ট, ফলে আপনি একইসঙ্গে দুইটি নম্বর ব্যবহার করতে পারবেন। এছাড়াও, VGA ক্যামেরা থাকায় সহজেই ছবি তোলা যাবে।

King Voice ও বিশেষ সুবিধা

এই ফোনের King Voice ফিচার ব্যবহার করে ফোনে আসা মেসেজগুলি হিন্দি ও ইংরেজিতে পড়ে শোনানো হয় – দৃষ্টিহীন বা প্রবীণ গ্রাহকদের জন্য দারুণ সুবিধা।

দাম ও কালার অপশন

এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ,০৯৯-এ, এবং আপনি এটি কিনতে পারবেন Black, Champagne Gold Blue – এই তিনটি রং-য়ে অনলাইন ও অফলাইন- উভয় প্ল্যাটফর্মেই।

কম দামে আধুনিক ফিচার এবং শক্তিশালী AI ভয়েস সাপোর্টের জন্য itel Super Guru 4G Max এখনো পর্যন্ত সেরা ফিচার ফোনের তালিকায় উঠে এসেছে। যাঁরা স্মার্টফোন ছাড়াও সহজ ব্যবহারযোগ্য ফোন খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত অপশন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পড়ুয়াদের জন্য সুপার অফার! মাত্র 251 টাকায় মিলবে 100GB ডাটা, আনলিমিটেড কল

ঠিক যেন যুদ্ধজাহাজ, অরাস সেনাটে চড়েন পুতিন, কী আছে এতে?

এবার এক চার্জেই পৌঁছে যাবেন পুরী, এসে গেল মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি 

Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান! একবার রিচার্জেই সারা বছর অ্যাক্টিভ থাকবে সিম

অবিশ্বাস্য, মাত্র ৭২৯৯ টাকায় ঘরে আনুন 4K টিভি! কোথায় জানেন?

বাজারে হাজির Ray-Ban Meta Gen 2! থাকছে 12MP ক্যামেরা ও ৫৬ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ