এসে গেল গাড়ি কেনার সুবর্ণ সুযোগ, জিপ দিচ্ছে ৩ লক্ষ ৯০ হাজার টাকা ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের SUV বাজারে প্রতিযোগিতা যতই বাড়ছে, ততই আকর্ষণীয় অফার নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থা। সেই তালিকায় যক্ত হল প্রথিতযশা গাড়ি নির্মাতা Jeep। সংস্থাটি চলতি মাসে Jeep Compass, Meridian এবং Grand Cherokee – এই তিনটি SUV-তেই দারুণ ছাড়ের কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে জানা গিয়েছে, একমাত্র Wrangler মডেলটিতে এই ছাড় নেই। যাঁরা Jeep গাড়ি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এই মাস হতে পারে সেরা সুযোগ।

Jeep Compass-এ সর্বোচ্চ ₹২.৯৫ লক্ষ ছাড়

Jeep Compass SUV-তে জুন মাসে সর্বোচ্চ ₹২.৯৫ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে নগদ ছাড়, বিনামূল্যে অ্যাকসেসরিজ, কর্পোরেট ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস। উল্লেখযোগ্য যে, কিছুদিন আগেও Compass SUV-তে ছাড় ছিল ₹২.৭০ লক্ষ পর্যন্ত, অর্থাৎ ছাড়ের পরিমাণ আরও বেড়েছে। Jeep Compass ভারতীয় বাজারে ২০১৭ সালে লঞ্চ হয়েছিল। ২০২১ সালে ফেসলিফ্ট সংস্করণ বাজারে আসে। বর্তমানে শুধুমাত্র ২.০ লিটার, ১৭০hp-এর ৪-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ভ্যারিয়েন্টেই এটি উপলব্ধ। ৬-স্পিড ম্যানুয়াল অথবা ৯-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স বিকল্প রয়েছে। শুধু Model S-এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টে 4×4 প্রযুক্তি উপলব্ধ। সম্প্রতি Compass Sandstorm Edition-ও লঞ্চ হয়েছে, যা Sports, Longitude ও Longitude (O) ভ্যারিয়েন্টের ওপর অ্যাকসেসরি প্যাক হিসাবে উপলব্ধ। Compass-এর বর্তমান মূল্য ₹১৮.৯৯ লক্ষ থেকে ₹৩২.৪১ লক্ষ (এক্স-শোরুম)।

Jeep Meridian-এ সর্বোচ্চ ₹৩.৯ লক্ষ পর্যন্ত ছাড়

Jeep Meridian SUV-তেও দারুণ অফার দিচ্ছে সংস্থা। জুন মাসে সর্বোচ্চ ₹৩.৯ লক্ষ পর্যন্ত ছাড় মিলছে। এই ছাড়ের মধ্যে কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে ₹১.৩ লক্ষ পর্যন্ত, যা MY2024 (Model Year 2024) গাড়িগুলিতে প্রযোজ্য। এই ৭-সিটার SUV বর্তমানে ৫-সিটার নতুন ভ্যারিয়েন্টে এসেছে, যার দাম কিছুটা কম। Meridian-এও Compass-এর মতো একই ২.০ লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। এর দাম ₹২৪.৯৯ লক্ষ থেকে ₹৩৮.৭৯ লক্ষের মধ্যে।

Jeep Grand Cherokee-তে ₹৩ লক্ষ ছাড়

Jeep-এর ফ্ল্যাগশিপ SUV Grand Cherokee গাড়িতেও সর্বোচ্চ ₹৩ লক্ষ টাকার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, যারা এই গাড়ি কিনবেন তাঁরা পাবেন Jeep Wave Exclusive ownership প্রোগ্রামের সদস্যপদ, যার মধ্যে আছে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, অ্যাডভেঞ্চার কনসিয়ার্জ সার্ভিস সহ নানা সুবিধা। Grand Cherokee-তে রয়েছে ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ২৭২hp শক্তি উৎপন্ন করে। এর সঙ্গে ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ও 4WD প্রযুক্তিও আছে।

সম্প্রতি সংস্থাটি লঞ্চ করেছে Grand Cherokee Signature Edition, যার দাম ₹৬৯.০৪ লক্ষ, যা Limited (O) ভ্যারিয়েন্টের তুলনায় ₹১.৫৪ লক্ষ বেশি।

উল্লেখযোগ্য, ভিন্ন ভিন্ন শহরে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে ও ডিলার স্টকে নির্ভর করবে। তাই Jeep Compass, Meridian অথবা Grand Cherokee কেনার আগে নিকটস্থ ডিলারশিপের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়াই শ্রেয়। তবে নিঃসন্দেহে বলা যায়, এই জুন মাসে Jeep SUV কেনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে এই সংস্থা। যারা শক্তিশালী ইঞ্জিন, প্রিমিয়াম বিল্ড ও অফ-রোড ক্ষমতাসম্পন্ন গাড়ি খোঁজেন, তাঁদের জন্য এই অফার যথার্থ।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ