Kia Exchange your car: আপনার পুরোনো গাড়ি বদলানোর সুবর্ণ সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি আপনার গাড়ির বদলে নতুন গাড়ি চাইছেন ? যে কোনও গাড়ি হলেই হবে। খুব শিগগিরই আপনার জন্য বিখ্যাত গাড়ি নির্মাণকারী সংস্থা  কিয়া এই বিশেষ অফারটি আনতে চলেছে। কিয়া ইন্ডিয়া ‘এক্সচেঞ্জ ইয়োর কার’ নামে নতুন একটি অনলাইন মূল্যায়ন পরিষেবা চালু করেছে৷ গ্রাহকেরা কিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই পুরনো গাড়ি বদলের আবেদন করতে পারবেন। 

তবে সেই সুবিধা পেতে হলে বেশ কিছু কাজ করতে হবে গ্রাহকদের। কী করতে হবে? গ্রাহকদের তাদের গাড়ির বিবরণ লিখতে হবে, যেমন: কোম্পানি, মডেল, ভেরিয়েন্ট, উ‍ৎপাদনের বছর এবং কত কিলোমিটার পথ চলেছে। এই বিবরণ প্রদান করার পরেই কিয়ার মডিউল গাড়ির প্রস্তাবিত মান প্রদর্শন করবে।

মডিউলটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কিয়া ইন্ডিয়ার চিফ সেলস অফিসার মিউং সিক সোহন বলেছেন, “কিয়া ইন্ডিয়াতে, গ্রাহকের অভিজ্ঞতাই আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। আমাদের নতুন মডিউল গাড়ি বিনিময় প্রক্রিয়া সহজতর করে, সুবিধা বাড়ায় এবং গ্রাহকদের সাথে আমাদের সংযোগ আরও শক্তিশালী করে। আমরা আমাদের পরিষেবাগুলিকে ক্রমাগত উন্নত করতে, সকলের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং সন্তোষজনক অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং আমাদের ভবিষ্যতে আপনাকে আস্থা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বর্তমানে কিয়া ইন্ডিয়ার পোর্টফোলিও মোট চারটি মডেল নিয়ে গঠিত। দুটি কমপ্যাক্ট SUV – সনেট  এবং সেল্টস , একটি MPV – যেটি হলো কারেন্স এবং EV6, যেটি বৈদ্যুতিক যান। জানিয়ে রাখা ভালো এই বছরের দ্বিতীয়ার্ধে নতুন লঞ্চ হতে চলেছে কিয়ার অল-ইলেকট্রিক EV9 SUV, যা দেখে রীতিমতো তাক লেগে যাবে গাড়ি প্রেমিকদের।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?