রাস্তায় নামবে Maruti Suzuki-র ইলেকট্রিক গাড়ি! কবে আসছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) এখনও পর্যন্ত কোনও ইলেকট্রিক ভেহিকেল (EV) লঞ্চ করেনি। তবে আগামী কয়েক বছরে সেই চিত্রটি বদলাতে চলেছে। 2030-31 অর্থবর্ষের মধ্যে ছয়টি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে ইন্দো-জাপানি এই সংস্থাটি। সম্প্রতি মারুতির বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করা হয়েছে। মারুতি সুজুকি (Maruti Suzuki) –র চেয়ারম্যান আরসি ভার্গব বলেন, “ভারতে কার্বন নিউট্রালিটি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এছাড়া ইউটিলিটি ভেহিকেলের যুগে মারুতি যে ছোট গাড়ি তৈরি জারি রাখবে, সেটাও আমরা স্পষ্ট করে দিয়েছি।” তিনি আরও জানান, মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করবে।

2025 সালের 17 জানুয়ারি থেকে শুরু হবে Bharat Mobility Global Expo, যেখানে মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি eVX প্রদর্শন করবে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, 2025 থেকে 2031 সাল পর্যন্ত প্রতি বছর একটি করে নতুন ইলেকট্রিক ভেহিকেল (EV) লঞ্চ করা হবে। ইতিমধ্যে দ্বিতীয় ইভি মডেলের কাজ শুরু হয়ে গিয়েছে।

মারুতি সুজুকি (Maruti Suzuki) –প্রথম ইলেকট্রিক গাড়িটি শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের বিভিন্ন বাজারেও রপ্তানি করা হবে। ইউরোপ এবং জাপানেও এই গাড়ি এক্সপোর্ট করার পরিকল্পনা রয়েছে। Maruti Suzuki eVX ইতিমধ্যেই ভারতে একাধিকবার রোড টেস্টিংয়ে দেখা গিয়েছে। এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), 360 ডিগ্রি ক্যামেরা, এবং ডুয়েল স্ক্রিনের মতো আধুনিক ফিচার্স থাকবে। গাড়িটির 60 কিলোওয়াট প্রতি ঘণ্টার ব্যাটারি থেকে 550 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ পাওয়া যেতে পারে।

এই নতুন ইলেকট্রিক গাড়ির লঞ্চের মাধ্যমে মারুতি সুজুকি (Maruti Suzuki) ভারতে তাদের ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চাইছে। ভবিষ্যতে আরও অনেক নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে মারুতি।

 

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6