এই মুহূর্তে




দাম কম, দম বেশি! 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে ভারতে এল Moto G57 Power

নিজস্ব প্রতিনিধি: Motorola তাদের নতুন বাজেট স্মার্টফোন Moto G57 Power-কে ভারতে লঞ্চ করে দিয়েছে। চলতি মাসের শুরুর দিকেই ফোনটি গ্লোবালি এসেছিল, আর এবার এটিকে ভারতীয় বাজারেও এনে হাজির করা হল। ফোনটিতে কম দামের মধ্যে একগুচ্ছ দুর্দান্ত ফিচার্স দিয়েছে, যার মধ্যে প্রধান আকর্ষণ হলো 7000mAh-এর বিশাল ব্যাটারি, 50MP-এর ক্যামেরা, 8GB RAM এবং Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট। লঞ্চ অফার হিসেবে আবার ১,০০০ টাকার ব্যাঙ্ক ছাড়ও পেয়ে যাবেন ক্রেতারা। চলুন, ফোনটির দাম ও ফিচার্স বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিসপ্লে ও ডিজাইন

Moto G57 Power-এ রয়েছে ৬.৭২-ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে। এই স্ক্রিনটিতে স্মুথ ব্যবহারের জন্য ১২০Hz রিফ্রেশ রেট এবং দারুণ উজ্জ্বলতার জন্য ১০৫০-নিট হাই ব্রাইটনেস পাওয়া যায়। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে Gorilla Glass 7i। এছাড়াও, ফোনটি IP64 রেটিং এবং MIL-STD-810H-এর মতো মজবুত মানদণ্ড সহ এসেছে, যা এটিকে জলের ছিঁটে এবং কঠিন পরিস্থিতি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। ডিজাইনের দিক থেকে PANTONE কালারের Corsair, Fluidity এবং Regatta বিকল্পগুলি ভেগান-লেদার ফিনিশ সহ পাওয়া যাবে, যা একে একটি প্রিমিয়াম লুক দেয়।

শক্তিশালী পারফরম্যান্স ও সফটওয়্যার

এই Moto G57 Power 5G ফোনটিতে শক্তি যোগানোর জন্য রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 (4nm) প্রসেসর, যা মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো পারফরম্যান্সের জন্য পরিচিত। এতে ৮GB RAM দেওয়া হয়েছে, যা RAM Boost টেকনোলজির মাধ্যমে ২৪GB পর্যন্ত বাড়ানো সম্ভব। সাথে রয়েছে ১২৮GB ইনবিল্ট স্টোরেজ। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং Motorola এটিতে Android 17-এর আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সেরা ক্যামেরার জাদু

কম দামেও ক্যামেরা সেটআপটি কিন্তু নজর কাড়ার মতো। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৫০MP-এর Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর। এর সাথে একটি ৮MP আল্ট্রাওয়াইড ক্যামেরা যোগ করা হয়েছে, যা ১১৯.৫° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। প্রাইমারি লেন্সটি কোয়াড পিক্সেল প্রযুক্তি এবং PDAF সহ এসেছে, ফলে কম আলোতেও ভাল ছবি তোলা সম্ভব। ব্যাক ক্যামেরা দিয়ে K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়। অন্যদিকে, ফ্রন্টে রয়েছে ৮MP ক্যামেরা, যা ২K ভিডিও, HDR, অটো নাইট ভিশন এবং RAW আউটপুট-এর মতো সুবিধা দেয়।

ব্যাটারি

Moto G57 Power-এর সবচেয়ে বড় USP হলো এর ব্যাটারি। এতে 7000mAh-এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩W TurboPower চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ করলে এই ফোনটি ৬০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে!

অডিওর জন্য রয়েছে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সহ স্টিরিও স্পিকার, Hi-Res অডিও সাপোর্ট, ডুয়াল মাইক্রোফোন এবং ৩.৫mm হেডফোন জ্যাক।

কানেক্টিভিটি ও নিরাপত্তা

কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে 5G SA/NSA সাপোর্ট, ৪G LTE, Bluetooth 5.1, ডুয়াল-ব্যান্ড Wi-Fi এবং GPS সিস্টেম (GPS, GLONASS, Galileo, BeiDou, QZSS) রয়েছে। তবে এতে NFC সাপোর্ট পাওয়া যাবে না। নিরাপত্তার জন্য রয়েছে ThinkShield, Moto Secure এবং My UX কাস্টমাইজেশনের সুবিধা। এছাড়াও, Quick Capture এবং Fast Flashlight-এর মতো জেস্টারগুলোও এতে দেওয়া হয়েছে।

দাম এবং অফার

Moto G57 Power ভারতে 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামটি ফোনটির সিঙ্গেল ভেরিয়েন্ট 8GB+128GB-এর জন্য ধার্য করা হয়েছে।

তবে চিন্তা নেই! লঞ্চ অফার হিসেবে Axis Bank বা SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, আরও ১,০০০ টাকার স্পেশাল লঞ্চ ডিসকাউন্ট রয়েছে। ফলে অফারগুলি কাজে লাগিয়ে ফোনটি মাত্র 12,999 টাকায় কেনা যাবে।

ফোনটি 3 ডিসেম্বর 2025 থেকে Motorola India ওয়েবসাইট, Flipkart এবং অন্যান্য প্রধান রিটেল স্টোরগুলিতে বিক্রি শুরু হবে।যারা কম দামে বড় ব্যাটারি, ভালো পারফরম্যান্স এবং ক্যামেরার খোঁজে আছেন, তাদের জন্য Moto G57 Power 5G একটি শক্তিশালী বিকল্প হতে পারে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহের শুরুতেই চমক! এক লাফে ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম, গগনচুম্বী সোনাও

ডাকঘরের এই কামাল স্কিমের কথা জানেন? সুদ হিসাবেই পাবেন আড়াই লক্ষ

জিও-র বিশেষ প্ল্যান! পাবেন ১০০০টি টিভি চ্যানেল সাথে কলিং, ডেটা এবং আরও অনেক কিছু

রোজ মাত্র ৫০ টাকা জমিয়েই বৃদ্ধ বয়সে মিলবে ৩৫ লক্ষ টাকা! ডাকঘরেই রয়েছে জাদুকরি স্কিম

বাচ্চাদের জন্য ইলেকট্রিক বাইক নিয়ে এল হিরো মোটোকর্প, কত দাম জানেন?

ইতিহাসে প্রথমবার ২ লক্ষ পেরিয়ে গেল রুপোর দাম, সোনাও গগনচুম্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ