PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ বছরের কম সময়ের জন্য নিরাপদ ও নিশ্চিত রিটার্ন খুঁজছেন? সাধারণ, প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় সুদের হারের সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)।বর্তমানে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের অস্থিরতার মাঝেও ঝুঁকিহীন ও নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট আজও মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম। এই বিশেষ স্কিমে গ্রাহকরা বার্ষিক সর্বোচ্চ ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

কেন এই ৬৮০ দিনের স্কিমটি বিশেষ আকর্ষণীয়?

সাধারণত ব্যাঙ্কগুলিতে ১ বছর, ২ বছর বা ৩ বছরের প্রচলিত ফিক্সড ডিপোজিট স্কিম দেখা যায়। কিন্তু অনেক বিনিয়োগকারীই চান ২ বছরের কম সময়ের জন্য টাকা লক-ইন রাখতে এবং সেই সময়ের মধ্যেই তুলনামূলক বেশি সুদ পেতে। ৬৮০ দিনের এই সময়সীমাটি প্রায় ১ বছর ১০ মাস ১০ দিনের সমান, যা প্রচলিত ১ বছর এবং ২ বছরের মাঝামাঝি একটি অত্যন্ত সুবিধাজনক বিকল্প তৈরি করেছে। অর্থাৎ, দীর্ঘমেয়াদে টাকা আটকে না রেখেও মূলধনের সম্পূর্ণ নিরাপত্তা ও আকর্ষণীয় মুনাফা নিশ্চিত করা সম্ভব। এই স্কিমে যদি আপনি ৫ লাখ টাকা (₹৫,০০,০০০) বিনিয়োগ করেন মেয়াদ শেষে সাধারণ নাগরিকরা সুদ বাবদ পাবেন প্রায় ৬৭,৯৬৫ টাকা। অর্থাৎ মোট ম্যাচিউরিটি মূল্য দাঁড়াবে প্রায় ৫,৬৭,৯৬৫ টাকা। প্রবীণ নাগরিকরা সুদ বাবদ পাবেন প্রায় ৭৩,১৮৭ টাকা। মোট ম্যাচিউরিটি মূল্য হবে প্রায় ৫,৭৩,১৮৭ টাকা। 

কীভাবে অনলাইনে এই FD খুলবেন?

গ্রাহকদের সুবিধার্থে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই আমানত খোলার প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল রেখেছে। ব্যাঙ্কের শাখায় লম্বা লাইনে না দাঁড়িয়েই বাড়িতে বসে নিচের যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে এই FD বুক করা যাবে।গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘PNB One’ অ্যাপটি ডাউনলোড করে লগ-ইন করতে হবে। ব্যাঙ্কের অফিশিয়াল নেট ব্যাঙ্কিং পোর্টাল ibanking.pnb.bank.in-এ প্রবেশ করতে হবে।ব্যাঙ্কের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9264092640-এ মেসেজ পাঠিয়ে নির্দেশাবলি জানা যাবে ।এই স্কিম সংক্রান্ত যেকোনো অতিরিক্ত তথ্য বা শর্তাবলি জানতে গ্রাহকরা সরাসরি পিএনবি-র অফিশিয়াল ওয়েবসাইট pnb.bank.in ভিজিট করতে পারেন। এছাড়াও ব্যাঙ্কের ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন নম্বর1800 1800 এবং 1800 2021-এ ফোন করেও কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাহায্য নেওয়া যাবে।

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির