চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Snapdragon 8 Elite চিপসেট যুক্ত ফোন আসছে, কারা আনছে জানেন?   

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Realme-র নতুন ফোন Realme  GT 7 Pro শিগগিরই চিনের বাজারে আসতে চলেছে। তবে শুধু চিন নয়, ভারতের বাজারেও আসছে নয়া ফোন।  এই ফোনটি হবে ভারতের প্রথম ফ্ল্যাগশিপ মডেল, যা Qualcom-এর সদ্য লঞ্চ হওয়া Snapdragon 8 Elite চিপসেট নিয়ে আসছে। ভারতের ফোনটি চিনের মডেলের অনুরূপ হবে এবং এটি Realme GT 5 Pro-র জায়গায় ভারতের বাজারে লঞ্চ হবে। আগামী নভেম্বর মাসেই যে Realme  GT 7 Pro  ভারতের বাজারে আসবে তা সংস্থার তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে লঞ্চের সঠিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। ফোনটি Amazon এবং নির্বাচিত অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাবে।

Realme GT 7 Pro এর বৈশিষ্ট্য

Realme দাবি করছে যে আসন্ন GT 7 Pro হবে ভারতের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা Qualcom-এর Snapdragon 8 Elite SoC দ্বারা চালিত। প্রতিযোগী ব্র্যান্ডগুলিরও এই চিপসেট সমর্থিত নতুন ফোন আসছে, যেমন Asus, Honor, iQoo, OnePlus, Oppo, Samsung, Vivo এবং Xiaomi। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে Realme GT 7 Pro, AnTuTu বেঞ্চমার্ক পরীক্ষায় 30,25,991 পয়েন্ট পেয়েছে, যা Mediatek Dimensity 9400 এবং Apple A18 Pro থেকে বেশি।

তথ্য অনুযায়ী, Realme GT 7 প্রো একটি Samsung কোয়াড মাইক্রো-কার্ভড স্ক্রীন, ডিসি ডিমিং এবং ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আসতে পারে। ফোনটি প্রায় 9 mm পুরু হতে পারে এবং IP69 রেটিং সহ জল ও ধুলো প্রতিরোধী হতে পারে। এটি 6500 mAh ব্যাটারি এবং 120 W ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে। Realme GT 7 Pro ভারতীয় বাজারে নভেম্বরের মাঝামাঝি লঞ্চ হতে পারে এবং এর দাম ভারতীয় মুদ্রায় 55,000 থেকে 60,000 –এর মধ্যে হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ