নভেম্বরে খুচরোর মূল্যবৃদ্ধি ৫.৫৫ শতাংশ, ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মধ্যেই খুচরোর মূল্যবৃদ্ধি আমজনতাকে কার্যত কাঁদিয়ে ছেড়েছিল। গত নভেম্বরে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৫.৫৫ শতাংশে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের তরফে গড় মূল্যবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাও ছাড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে খুচরোর মূল্যবৃদ্ধি ছিল ৫.০২ শতাংশ। অক্টোবর মাসে তা কমে দাঁড়িয়েছিল ৪.৮৭ শতাংশে।

মঙ্গলবার সন্ধেয় জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) পক্ষ থেকে জানানো হয়েছে,  নভেম্বর মাসে দেশের শহরাঞ্চলের ১,১১৪টি এবং গ্রামীণ এলাকার ১,১৮১টি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস-সহ শাকসবজি এবং ফলের দাম সংগ্রহ করা হয়েছে। ওই দামের নিরিখেই উঠে এসেছে খুচরোর পণ্যের মূল্যবৃদ্ধি ৫.৫৫ শতাংশ ছুঁয়েছে।  এক বছের আগে অর্থা‍ৎ ২০২২ সালের নভেম্বরে দেশে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৫ দশমিক ৮৮ শতাংশে।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত বছরের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দিয়েছিল। যদিও  নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। চলতি আর্থিক বছরের প্রথম মাসে অর্থা‍ৎ এপ্রিলে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭০ শতাংশে। মে মাসে আরও কমে দাঁড়ায় ৪.৩১ শতাংশ। জুন মাসে এক ধাক্কায় বেড়ে খুচরো মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৪.৮৭ শতাংশে। জুলাইতে এক ধাক্কায় তা বেড়ে পৌঁছে গিয়েছিল ৭.৪৪ শতাংশে। গত অগস্টে স্বস্তি দিয়ে খুচরোর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছিল ৬.৮৩ শতাংশে। এক বছর আগে গত সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৭.৪১ শতাংশে। অর্থা‍ৎ এক বছরে খুচরো মূল্যস্ফীতি কমেছে ২.৩৯ শতাংশ।

 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?