নেই তেল খরচ, বাইক কিনলেই ছাড় ২৫০০০ টাকা, সাথে দেড় লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি     

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি গোটা বিশ্ব যেখানে জ্বালানি সঙ্কটের সম্মুখীন, এই পরিস্থিতিতে ভারতে বৈদ্যুতিক মোটরসাইকেলের জনপ্রিয়তা ক্রমান্বয়েই বাড়ছে। এই প্রেক্ষাপটে দেশের অন্যতম বৈদ্যুতিক মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা Revolt Motors গ্রাহকদের জন্য বিশেষ সীমিত সময়ের একটি অফার ঘোষণা করেছে। এই অফারে ক্রেতারা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অফারটি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এই উদ্যোগটি মূলত কেন্দ্রীয় সরকারের PM E-Drive Scheme–এর বর্তমান পর্যায়ের প্রণোদনার সময়সীমা শেষ হওয়ার আগেই ক্রেতাদের উৎসাহিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। অফারের আওতায় যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিভোল্টের বৈদ্যুতিক মোটরসাইকেল কিনবেন, তারা বিনামূল্যে বীমা সুবিধা এবং ৪,৯৯৯ টাকা মূল্যের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন।

এরই পাশাপাশি সংস্থাটির বিভিন্ন মডেলের ওপর ৮,০০০ টাকা পর্যন্ত কনজিউমার ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এছাড়া যোগ্য মডেলগুলির ক্ষেত্রে PM E-Drive স্কিমের অধীনে মিলবে ৫,০০০ টাকার অতিরিক্ত ভর্তুকি। সব মিলিয়ে ক্রেতাদের মোট ছাড়ের পরিমান মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী ২৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

বর্তমানে রিভোল্টের বৈদ্যুতিক মোটরসাইকেল লাইন আপে রয়েছে Revolt RV1, Revolt RV1+, Revolt RV BlazeX, Revolt RV400 BRZ এবং Revolt RV400 মডেলগুলি। এ প্রসঙ্গে রাট্টন ইন্ডিয়া এন্টারপ্রাইজের সভাপতি অঞ্জলি রাট্টন জানান,  আরও বেশি মানুষের কাছে বৈদ্যুতিক পরিবহণকে সহজলভ্য করা এবং নতুন রাইডারদের ইলেকট্রিক মোটরসাইকেলের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেওয়াই হল এই উদ্যোগের মূল লক্ষ্য। সংস্থার অনুমোদিত ডিলারশিপে এই সীমিত সময়ের অফার পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করতে পারবেন ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন