চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঐতিহ্য ফিরিয়ে আনতে ল্যান্ড রোভার নিয়ে এল এই দুর্ধর্ষ গাড়ি

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত ব্রিটিশ SUV নির্মাণকারী সংস্থা Land Rover সম্প্রতি  তাদের আইকনিক Defender 110 মডেলের নতুন সংস্করণ “Trophy Edition” লঞ্চ করেছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, Camel Trophy SUV থেকে অনুপ্রাণিত এই বিশেষ সংস্করণ শুধুমাত্র দৃষ্টিনন্দন নয়, বরং বাস্তবিক অর্থেই দুঃসাহসিক অভিযানের জন্য উপযোগী। Land Rover এর ঐতিহাসিক অভিযানের ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি হয়েছে এই অসাধারণ মডেলটি।

বাহ্যিক নকশা : দুঃসাহসিক অভিযানের ছাপ সর্বত্র

Defender 110 Trophy Edition-এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর নতুন দুই রংয়ের বিকল্প – Deep Sandglow Yellow এবং Keswick Green। Deep Sandglow হল সেই ঐতিহাসিক Camel Trophy SUV-এর রং, যা ১৯৮০ থেকে ১৯৯৮ সালের মধ্যে বিভিন্ন দুঃসাহসিক অভিযানে ব্যবহৃত হত। অন্যদিকে Keswick Green রং Defender-এর ব্রিটিশ গ্রামীণ ঐতিহ্যকে সম্মান জানানোর জন্য ব্যবহৃত হয়।

গাড়ির বোনেট, ছাদ, সামনের ও পেছনের স্কাফ প্লেট, হুইল আর্চ এবং সাইড ক্ল্যাডিং-এ কনট্রাস্টিং ব্ল্যাক ফিনিশ রয়েছে। এছাড়া Trophy ব্র্যান্ডিং যুক্ত ডেকাল বসানো হয়েছে বোনেট ও C-পিলারে। ২০-ইঞ্চির নতুন গ্লস-ব্ল্যাক অ্যালয় হুইলসের সাথে অল-টেরেন টায়ার যুক্ত করা হয়েছে, যাতে যে কোনও রাস্তায় এই গাড়ি অবলীলায় চলতে পারে।

অফ-রোড অ্যাডভেঞ্চারের সুবিধার্থে বেশ কিছু বিশেষ অ্যাকসেসরিজ সংযুক্ত করা হয়েছে : হেভি-ডিউটি ছাদ র‍্যাক, কালো রঙের ডিপ্লয়েবল সাইড ল্যাডার, বাড়তি স্টোরেজের জন্য সাইড প্যানিয়ার ও কালো স্নরকেল। উপরন্তু, ক্রেতারা চাইলে উভয় রঙের ক্ষেত্রেই অপশনাল ম্যাট প্রোটেকটিভ ফিল্ম বেছে নিতে পারবেন।

অভ্যন্তরীণ সৌন্দর্য : বিলাসিতার ছোঁয়া

গাড়ির ভিতর Trophy Edition-এর জন্য বিশেষভাবে ডিজাইন করা Ebony Windsor লেদার সিট আপহোলস্টারি ব্যবহার করা হয়েছে। সিল প্লেটে Trophy ব্র্যান্ডিং যুক্ত আলোকিত প্লেট সংযুক্ত। ড্যাশবোর্ডের এক্সপোজড ক্রসবিমে বাইরের রঙের শেড ব্যবহার করা হয়েছে, যার দুই প্রান্তে Trophy ব্র্যান্ডিং সহ লেজার-এচড এন্ডক্যাপ রয়েছে। এই সব কিছু মিলে Defender-এর দুঃসাহসিক চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে বিলাসিতার স্পর্শ এনে দিয়েছে।

Defender Trophy Adventure Competition : Camel Trophy-র প্রতি শ্রদ্ধা

Land Rover Defender 110 Trophy Edition-এর সাথে সংস্থাটি ঘোষণা করেছে “Defender Trophy Adventure Competition”। বিশ্বব্যাপী ৫০টিরও বেশি দেশের প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবে। ২০২৬ সালের শুরুতে প্রতিটি দেশের জাতীয় ফাইনাল অনুষ্ঠিত হবে, আর ফাইনালিস্টরা আফ্রিকায় মহাদেশীয় চূড়ান্ত রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে। চূড়ান্ত রাউন্ড হবে আফ্রিকার দুর্গম পথে এক মহাকাব্যিক অফ-রোড অভিযান। যেখানে চালকের ড্রাইভিং দক্ষতা, শারীরিক সামর্থ্য ও বুদ্ধিমত্তার কঠিন পরীক্ষা হবে। যারা অংশ নিতে চান, তাঁদের অবশ্যই ২৩ বছরের বেশি বয়সী, ৫০ মিটার সাঁতার জানেন এমন, বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ইংরেজিতে সাবলীল হতে হবে।

এই Adventure Competition Camel Trophy-র প্রতিকৃতি, যা ১৯৮০-১৯৯৮ সালে পৃথিবীর দুর্গমতম অঞ্চলে অনুষ্ঠিত হত। Factory-modified Land Rover Defender তখন কঠিন rally stage, winching trial ও orienteering ইভেন্টে অংশ নিত।

Land Rover ঘোষণা করেছে যে এই প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের ফরম্যাট ও বিশেষ তথ্য শিগগিরই প্রকাশিত হবে। পাশাপাশি বিশ্বব্যাপী অনলাইনে এই প্রতিযোগিতা লাইভ সম্প্রচারও করা হবে।

Defender 110 Trophy Edition একদিকে যেমন Camel Trophy-র স্মৃতি ফিরিয়ে আনে, তেমনি আধুনিক প্রযুক্তি ও বিলাসিতার নজিরও রাখে। যারা দুঃসাহসিক অভিযানের স্বপ্ন দেখেন এবং Land Rover Defender-এর কালজয়ী গুণাবলিকে সম্মান করেন, তাঁদের কাছে এই সংস্করণ নিঃসন্দেহে এক অনন্য সম্পদ হয়ে উঠবে।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ