🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

লঞ্চের আগেই ছবি ফাঁস, কী কী থাকছে কেটিএমের এই বাইকে?

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেই স্বনামধন্য স্পোর্টস মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা KTM দেশীয় বাইক বাজারে আবারও ঝড় তুলতে চলেছে। সংস্থাটির 160 Duke বাজারে আসার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে, RC সিরিজেও 160cc ইঞ্জিনের একটি নতুন মডেল আসতে পারে বলে। সম্প্রতি ইন্টারনেটে KTM RC 160-এর একটি ফাঁস হওয়া ছবি সেই জল্পনাকে আরও জোরালো করে দিয়েছে । সব মিলিয়ে বলা যায়, RC 160  KTM-এর এন্ট্রি-লেভেল ফেয়ার্ড স্পোর্টস বাইকের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, KTM RC 160-এর লিভারি প্রায় সম্পূর্ণভাবে RC 200-এর ব্ল্যাক কালার স্কিমের সঙ্গে মিলে গিয়েছে। এমনকী হেডল্যাম্প ও টেলল্যাম্পও সরাসরি RC 200 থেকেই নেওয়া বলে মনে হচ্ছে। অর্থাৎ ডিজাইনের দিক থেকে KTM কোনও বড় কাটছাঁট না করে প্রিমিয়াম RC লুক বজায় রেখেছে। তবে বেশ কিছু পার্থক্যও চোখে পড়েছে—যেমন রিয়ার টায়ার হাগার, ছোট নম্বর প্লেট হোল্ডার এবং পিলিয়ন গ্র্যাব রেল।

চ্যাসিস, সাসপেনশন ও ফুয়েল ট্যাঙ্ক মূলত RC 200-এর মতো হলেও ইঞ্জিন অংশে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। জানা গিয়েছে, RC 160-এ ব্যবহার করা হবে 160 Duke-এর 164.2cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন 9,500rpm-এ 19hp শক্তি এবং 7,500rpm-এ 15.5Nm টর্ক উৎপন্ন করে, যা 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

এই শক্তিশালী ইঞ্জিনই RC 160-কে Yamaha R15-এর বিরুদ্ধে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। আগে RC 125-এর সবচেয়ে বড় দুর্বলতা ছিল এর কম পারফরম্যান্স, যা R15-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অনেকাংশে পিছিয়ে পড়ত। RC 160 সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবে বলেই আশা করা যায়।

মূল্যের দিক থেকে RC 160-এর মূল্য 160 Duke-এর থেকে সামান্য বেশি হতে পারে। আশা করা যায়, আগামী কয়েক মাসের মধ্যেই KTM RC 160 আনুষ্ঠানিকভাবে বাজারে আত্মপ্রকাশ করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

প্রেমের সপ্তাহে সেরা উপহার, iPhone 17 Pro-তে বাম্পার অফার, কত দাম?

১.৭০ লাখ সস্তা রুপো, ২০, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত?

7000mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরার Oppo Reno 15c-তে 2,000 টাকা ছাড়

ধামাকা অফার! ইলেকট্রিক গাড়িতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছাড়

মাত্র ১১ টাকায় আনলিমিটেড ডেটা! T20 World Cup দেখার সেরা Jio রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ