এক চার্জে ৯৫ কিমি, ১.৮৮ লক্ষ টাকায় বাজারে এল এই দুর্দান্ত ই-স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নামী মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Suzuki e-Access লঞ্চের মধ্য দিয়ে ভারতের বৈদ্যুতিক দ্বিচক্র যানবাহনের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল । ₹১.৮৮ লক্ষ (এক্স-শোরুম, দিল্লি) মূল্যে আত্মপ্রকাশ করা এই স্কুটারটি সুজুকির অত্যন্ত জনপ্রিয় Access-এর ঐতিহ্যকে বৈদ্যুতিক যুগে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতিমধ্যেই স্কুটারটির  বুকিং শুরু হয়ে গেছে এবং শিগগিরই ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Suzuki e-Access তৈরি হয়েছে সংস্থার নিজস্ব Suzuki e-Technology প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এতে ব্যবহৃত 3kWh Lithium Iron Phosphate (LFP) ব্যাটারি, যা ভারতীয় বাজারের স্কুটারগুলির মধ্যে তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি। সুজুকির দাবি অনুযায়ী, এই ব্যাটারির আয়ু সাধারণ NMC ব্যাটারির তুলনায় বেশি এবং এটি তাপ, জল, কম্পন ও আঘাত—সব দিক থেকেই কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে সাফল্য অর্জন করেছে। জানা গিয়েছে, একবার চার্জে স্কুটারটির ঘোষিত IDC রেঞ্জ হল ৯৫ কিলোমিটার।

স্কুটারটিতে রয়েছে একটি 4.1kW ক্ষমতাসম্পন্ন সুইংআর্ম-মাউন্টেড মোটর, যা সর্বোচ্চ 15Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। শহুরে ব্যবহারের কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে তিনটি রাইডিং মোড—Eco, Ride A এবং Ride B—এছাড়াও রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং ও রিভার্স অ্যাসিস্ট ফিচার। কম ব্যাটারি চার্জেও সমান থ্রটল রেসপন্স বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে সুজুকি, যা দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিজাইনের দিক থেকে e-Access একটি নতুন ডুয়াল-টোন রঙে এসেছে—ম্যাট ব্লু ও গ্রে, এছাড়া আরও তিনটি রঙের বিকল্পেও পাওয়া যাচ্ছে। হালকা ফ্রেম, অ্যালুমিনিয়াম ব্যাটারি কেস ও মেইনটেন্যান্স-ফ্রি বেল্ট ড্রাইভ (৭০,০০০ কিমি বা ৭ বছরের জন্য রেটেড) এটিকে অত্যন্ত ব্যবহারিক ও নির্ভরযোগ্য করে তুলেছে।

যদিও ₹১.৮৮ লক্ষ দামে Suzuki e-Access বর্তমানে ভারতের অন্যতম দামী মাস-মার্কেট ইলেকট্রিক স্কুটার, তবুও সুজুকির আকর্ষণীয় অফারে   স্কুটারটিতে ৭ বছর বা ৮০,০০০ কিমি ওয়ারেন্টি , এবং ৩ বছরের জন্য ৬০ শতাংশ বাই-ব্যাক অ্যাসিওরেন্স পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে ফ্লিপকার্টেও এটি পাওয়া যাবে বলে জানিয়েছে সুজুকি। সব মিলিয়ে, নিঃসন্দেহে বলা যেতে পারে, Suzuki e-Access প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার উপর জোর দিয়ে প্রিমিয়াম গ্রাহকদের লক্ষ্য করেই বাজারে এসেছে।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?