শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ২০২৫ সালের বহুল প্রতীক্ষিত Tata Sierra নতুন রূপে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এসেছে। এই ঐতিহ্যবাহী গাড়িটির আনুষ্ঠানিক বুকিং প্রক্রিয়া শুরু না হলেও দেশের বিভিন্ন প্রান্তে টাটা মোটরসের ডিলাররা ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে এই গাড়ির প্রি-বুকিং নিতে শুরু করেছে। এই নতুন প্রজন্মের Sierra-কে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তারই প্রতিফলন সম্প্রতি এই অনানুষ্ঠানিক বুকিংয়ের চাহিদায় পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, অনানুষ্ঠানিক বুকিংয়ের অঙ্ক ডিলারভেদে ভিন্ন—কারও কাছে ১১,০০০ টাকা, আবার কোথাও ৫১,০০০ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া হচ্ছে। অফিসিয়াল বুকিং শুরু হলে এই প্রি-বুকিংগুলোকে আনুষ্ঠানিক বুকিং হিসেবে গণ্য করা হবে। ফলে আগে বুকিং করলে গাড়ি ডেলিভারির ক্ষেত্রেও অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

ডেলিভারি সময়সীমা ও সম্ভাব্য অপেক্ষা

নতুন Sierra-এর ডেলিভারি ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে বলে জানা গিয়েছে। তবে Tata Motors-এর অন্যান্য জনপ্রিয় মডেলের মতোই এই গাড়ির ক্ষেত্রেও দীর্ঘ অপেক্ষার সময় থাকতে পারে। বাজারে Sierra-এর আবেদন এবং SUV সেগমেন্টে প্রতিযোগিতার তীব্রতার কথা মাথায় রাখলে এই অপেক্ষা অস্বাভাবিক নয়।

মূল্য ঘোষণা

সংস্থাটি আরও জানিয়েছে, গাড়িটির আনুষ্ঠানিকভাবে মূল্য ঘোষণা হবে আগামী ২৫ নভেম্বর। বাজার বিশেষজ্ঞদের অনুমান, এই SUV-এর দাম থাকতে পারে  ১১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে, যা বর্তমান মিড-সাইজ SUV সেগমেন্টের মধ্যে প্রতিযোগিতাকে আরও শক্তিশালী করবে।

ইঞ্জিন বিকল্প ও প্রযুক্তিগত আপডেট

২০২৫ Tata Sierra-তে থাকছে তিনটি নতুন ইঞ্জিন বিকল্প। প্রথমটি একটি একেবারে নতুন ১.৫ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ১৭০hp শক্তি উৎপাদন করবে। এছাড়া থাকবে নতুন ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন এবং Curvv ও Nexon-এ ব্যবহৃত পরিচিত ১.৫ লিটার ১১৮hp ডিজেল ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিনই BS6 ফেজ-২ মানের উপযোগী এবং আধুনিক ড্রাইভিং অভিজ্ঞতা দেওয়ার জন্য উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ।

মিড্-সাইজ  SUV বাজারে প্রতিদ্বন্দ্বী

নতুন Sierra গাড়িটি Hyundai Creta, Maruti Suzuki Victoris, Grand Vitara, Toyota Urban Cruiser Hyryder, Kia Seltos এবং Honda Elevate-এর মত বাজারের কিছু বহুল জনপ্রিয় SUV-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত । আধুনিক ডিজাইন, টাটা-র দৃঢ় বিল্ড কোয়ালিটি এবং নতুন পাওয়ারট্রেন অপশন Sierra-কে এই সেগমেন্টে একটি আকর্ষণীয় প্রস্তাব হিসেবে দাঁড় করাচ্ছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী