25 হাজারের নিচে ক্যামেরার দিক থেকে সেরা এই 3 ফোন, কিনবেন নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাস অক্টোবর বাঙালির কাছে উপহার রূপে নিয়ে এসেছে দুর্গাপূজো। আর এই উৎসবের মরশুমেই আপামর বঙ্গবাসী নিজের প্রিয়জনদের নতুন নতুন উপহার দেন। প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ঘড়ি, ল্যাপটপ এছাড়াও পোশাক আশাক তো আছেই, তবে অনেকেই এমন রয়েছেন যারা বেশ কিছুদিন ধরে মিড রেঞ্জের মধ্যে ভাল ক্যামেরা যুক্ত একটি স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন। সেক্ষেত্রে তাদের প্রাথমিক গুরুত্বের কথা মাথায় রেখে বিশেষ 3 স্মার্টফোন নিয়ে এসেছে এই প্রতিবেদন।

iQOO Z9s Pro
iQOO তাদের Z9s Pro মডেলটিতে অন্যান্য একাধিক সুবিধা রাখার পাশাপশি দুর্দান্ত একটি ক্যামেরা সেট আপ রেখেছে। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দ্বারা গঠিত একটি রিয়ার ক্যামেরা সেট আপ। পাশাপাশি সেলফির জন্য এই ফোনে থাকছে শক্তিশালী 16MP ফ্রন্ট ক্যামেরা যা যেকোনও ধরনের লাইটে ছবি ক্যাপচার করতে সক্ষম। এছাড়াও রিয়ার ক্যামেরা দিয়ে লো-হাই যেকোনও আলোয় অসাধারণ ছবি তুলতে পারে এই ফোন। বর্তমানে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনের বেস ভেরিয়েন্ট।

Motorola Edge 50 Fusion
বর্তমানে স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে সক্ষম Motorola তাদের Edge 50 Fusion ফোনটিতে অন্যান্য ফিচারের পাশাপাশি অসাধারণ কোয়ালিটির ক্যামেরা সেটাআপ দিয়ে রেখেছে। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে, এই ফোনে রয়েছে একটি OIS যুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 13MP আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত একটি রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য থাকছে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরাই এক শটে মনমুগ্ধকর ছবি তুলতে পারে। লো লাইটেও এই ফোনের ক্যামেরা দারুণ কাজ করে। ফোনটির দাম শুরু হচ্ছে, 22,999 টাকা থেকে।

আরও পড়ুন:MG-Windsor : শুরু হয়ে গেছে বুকিং… চাইলে আজই বুক করতে পারেন এই গাড়ি

OnePlus Nord CE4
Oneplus তাদের Nord সিরিজের ফোন গুলিতে একাধিক দুর্দান্ত ফিচারের পাশাপাশি ভাল মানের ক্যামেরাও প্রদান করে। তবে সেই সব মিড রেঞ্জের ফোনগুলির মধ্যে ক্যামেরার দিক থেকে নজর কেড়েছে OnePlus Nord CE4 ফোনটি। যাতে রয়েছে 50MP- এর একটি মেইন ক্যামেরা এবং 8MP- এর একটি আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত রিয়ার ক্যামেরা সেট আপ। সাথে Optical Image Stabilization বা OIS সাপোর্ট থাকছে। এ তো গেল রিয়ার ক্যামেরার প্রসঙ্গ। এবার আসা যাক ফোনটির সেলফির কথায়, এই ফোনে থাকছে 16MP ক্ষমতার একটি শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা। দুই ক্যামেরা দিয়েই গ্রাহক দুর্দান্ত সব ফটোর অভিজ্ঞতা নিতে পারবেন। ফোনটি মাত্র 24,999 টাকায় বিক্রি হচ্ছে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান