পেট্রোল বা গ্যাসের দরকারই পড়বে না, মাত্র ৫০ হাজার টাকায় মিলছে এই দুই চাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: যেখানে গোটা দেশ ভুগছে জ্বালানির সঙ্কট, সেখানে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় দুই-চাকার যান নির্মাণকারী সংস্থা TVS Motor Company বাজারে নিয়ে এসেছে তাদের বহু প্রতীক্ষিত TVS Orbiter V1। অত্যাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য এবং উন্নত সুবিধা নিয়ে এই স্কুটারটি এই স্বনামধন্য সংস্থাটির ইভি (EV) লাইন-আপের সবচেয়ে সস্তা মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এই স্কুটারটিতে ১.৮ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা IDC মান অনুযায়ী প্রায় ৮৬ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। তুলনামূলকভাবে বড় ব্যাটারি যুক্ত আগের সংস্করণ Orbiter V2-এ ৩.১ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি থাকলেও, ছোট ব্যাটারি ব্যবহারের ফলে Orbiter V1-এর চার্জিং সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। সংস্থার দাবি অনুযায়ী, ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা ২০ মিনিট ।

ফিচারের দিক থেকেও স্কুটারটি অত্যাধুনিক। এতে রয়েছে ১৪-ইঞ্চি সামনের চাকা ও ১২-ইঞ্চি পেছনের চাকা, ডিজিটাল LCD ডিসপ্লে, মোবাইল অ্যাপ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেটের সুবিধা। পাশাপাশি স্কুটারটিতে সংযোজিত হয়েছে অ্যান্টি-থেফট অ্যালার্ট, ক্র্যাশ নোটিফিকেশন, জিও-ফেন্সিং সুরক্ষা ব্যবস্থা, ইকো ও পাওয়ার ড্রাইভ মোড, হিল-হোল্ড অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট (রিভার্স ফাংশন) এবং ক্রুজ কন্ট্রোলের মতো উন্নত প্রযুক্তিও। এছাড়া ৮৪৫ মিমি দীর্ঘ আরামদায়ক সিট এবং ৩৪ লিটার আন্ডার-সিট স্টোরেজ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট সুবিধাজনক।

এই মডেলটির অন্যতম বড় আকর্ষণ হল Battery-as-a-Service (BaaS) ব্যবস্থা। এই পদ্ধতিতে ক্রেতারা ব্যাটারির সম্পূর্ণ দাম একসঙ্গে না দিয়ে মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে ব্যাটারি ব্যবহার করতে পারবেন। BaaS পরিকল্পনায় প্রতি মাসে খরচ প্রায় ৮৬২ টাকা, যা ২৪, ৩৬ বা ৬০ মাসের মেয়াদে নেওয়া যায়।

Orbiter V1-এর এক্স-শোরুম মূল্য প্রায় ৮৪,৫০০ টাকা। তবে BaaS মডেলে কিনলে স্কুটারটির প্রাথমিক দাম কমে দাঁড়ায় মাত্র ৪৯,৯৯৯ টাকা, যা এটিকে ভারতের অন্যতম সাশ্রয়ী বৈদ্যুতিক স্কুটারে পরিণত করেছে। ফলে শহুরে পরিবহণে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে Orbiter V1 উল্লেখযোগ্য গুরুত্ব পেতে চলেছে।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর