সাবধান! ফ্রিতে আর চালানো যাবে না হোয়াটসঅ্যাপ? জেনে নিন নতুন সাবস্ক্রিপশন মডেলের খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল দুনিয়ার নিত্যসঙ্গী হোয়াটসঅ্যাপকে ঘিরে এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। এতদিন বিনামূল্যে ব্যবহার করা এই জনপ্রিয় মেসেজিং অ্যাপেই আসতে পারে পকেটের টান। বিজ্ঞাপন আর সাবস্ক্রিপশনের যুগে পা রাখছে কি হোয়াটসঅ্যাপ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ব্যবহারকারীদের মনে।

আগামী দিনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করতে হলে অর্থ গুনতে হতে পারে! এমনই জল্পনা শুরু হয়েছে প্রযুক্তি মহলে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ একটি বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন মডেল চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে এবং তারই প্রাথমিক লক্ষণ সম্প্রতি সামনে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের পরীক্ষামূলক সংস্করণ 2.26.3.9 এর কোড বিশ্লেষণ এমন কিছু নতুন স্ট্রিং ধরা পড়েছে, যা ইঙ্গিত দিচ্ছে একটি পেইড সাবস্ক্রিপশন ব্যবস্থার দিকে। এই সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা স্ট্যাটাস এবং চ্যানেল বিভাগে দেখানো বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ বিনামূল্যের সংস্করণে বিজ্ঞাপন থাকবে, আর যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করবেন, তাঁদের জন্য থাকবে সম্পূর্ণ বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা।

আরও পড়ুন: বদ্রিনাথ-কেদারনাথ মন্দিরে এবার অ-হিন্দুদের NO ENTRY

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ বা তাঁদের মালিক সংস্থা মেটার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে সাবস্ক্রিপশনের মূল্য, কবে থেকে এটি সব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া এবং পরীক্ষামূলক পর্যায়ের ফলাফলের উপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থা।

উল্লেখ্য, গত বছরও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং চ্যানেল বিভাগে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছিল। সেই সময় বহু ব্যবহারকারীদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবুও রাজস্ব বাড়ানোর লক্ষ্যে মেটা যে নতুন পথ খুঁজছে, তা এখনও স্পষ্ট।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের যাত্রা শুরু হয় ২০০৯ সালে, জ্যান কৌম ও ব্রায়ান অ্যাক্টোনের হাত ধরে। ২০১০ সালে এতে যুক্ত হয় তাৎক্ষণিক মেসেজিং পরিষেবা এবং ২০১১ সালে আসে গ্রুপ চ্যাটের সুবিধা। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৪ সালে ফেসবুক (বর্তমানে মেটা) প্রায় ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে। এখন সেই হোয়াটসঅ্যাপই নতুন সাবস্ক্রিপশন মডেলের পথে হাঁটতে পারে বলে জল্পনা তুঙ্গে।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক