বদ্রিনাথ-কেদারনাথ মন্দিরে এবার অ-হিন্দুদের NO ENTRY

বিজেপির রাজ! এবার অ-হিন্দুদের জন্যে বন্ধ হল দেবভূমি কেদারনাথ-বদ্রীনাথ মন্দির। বড় সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার!

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সিদ্ধান্ত! এবার দেশের সবথেকে বড় মহাদেব পীঠস্থান কেদারনাথ-বদ্রীনাথে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে। এবার থেকে কেবল হিন্দুরাই এই ধর্মীয় স্থানগুলি দর্শন করতে পারবেন। অ-হিন্দুরা আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিলেন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতা হেমন্ত দ্বিবেদী। 

তিনি ঘোষণা করেছেন, বদ্রীনাথ, কেদারনাথের পাশাপাশি বিকেটিসির আওতাধীন সমস্ত মন্দিরে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। খুব শীঘ্রই মন্দির কমিটির আসন্ন বোর্ড সভায় এই বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাস করা হবে। তিনি আরও জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ মন্দির অপসারণের জন্যেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন যে, ‘দেবভূমি উত্তরাখণ্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আগে কেদার খণ্ড থেকে মানস খণ্ড পর্যন্ত মন্দির শৃঙ্খলে ঐতিহ্যগতভাবে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু অ-বিজেপি সরকারের আমলে এই ঐতিহ্য লঙ্ঘন করা হয়। তাই, এই ঐতিহ্যগুলি আবারও ফিরিয়ে আনা হচ্ছে। আবারও অহিন্দুদের জন্যে মন্দির চত্বর বন্ধ হচ্ছে। এছাড়া মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির নির্দেশনায় রাজ্যজুড়ে অবৈধ মন্দির অপসারণ হচ্ছে। যেটি প্রশংসনীয়।  উত্তরাখণ্ডের ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আইনশৃঙ্খলা জোরদার করার জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়ন, কঠোর জাল বিরোধী আইন, ‘জন-জন কি সরকার জন-জন কে দ্বার’ এর মতো প্রকল্প এবং অঙ্কিতা ভান্ডারী মামলায় সিবিআই তদন্তের সুপারিশ, সরকারের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে। তাই রাজ্য সরকার ও বিকেটিসির মধ্যে আরও ভাল সমন্বয়ের ফলে দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্রতা এবং ঐতিহ্য আরও উন্নত হবে। মন্দির কমিটি এই দিকে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’ যদিও বছরের অর্ধেক সময় কেদারনাথ-বদ্রীনাথ মন্দির বন্ধ থাকে। তাই এটি খোলার পর থেকেই দূরদূরান্ত থেকে ভক্ত সমাবেশ হয় এই মন্দির চত্বরে। এতদিন পর্যন্ত অ হিন্দুরাও এই মন্দিরে প্রবেশ করতে পারতেন। কথায় আছে, ভগবান সকলের, কিন্তু মন্দিরে অ হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে ফের ধর্মের ক্ষেত্রেও ভেদাভেদ সৃষ্টি করল বিজেপি সরকার।

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা