​জ্যোমাটো-ব্লিঙ্কিট সাম্রাজ্যে বড় পরিবর্তন, সিইও পদ ছাড়লেন দীপিন্দর গোয়েল

ফুড ডেলিভারি সংস্থা Zomato-Blinkit সাম্রাজ্যে বড় পরিবর্তন! জ্যোমেটোর মূল সংস্থা 'ইঢার্নাল' গ্রুপের সিইও পদ থেকে ইস্তফা দিলেন দীপিন্দর গোয়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুড ডেলিভারি সংস্থা Zomato-Blinkit সাম্রাজ্যে বড় পরিবর্তন! জ্যোমেটোর মূল সংস্থা ‘ইঢার্নাল’ গ্রুপের সিইও পদ থেকে ইস্তফা দিলেন দীপিন্দর গোয়েল। নতুন দায়িত্বে কে এলেন? দীপিন্দর গোয়েল নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার) -এ এই তথ্যটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, শেয়ারহোল্ডারদের অনুমোদন না পাওয়া পর্যন্ত, তিনি সংস্থার বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর পরে আলবিন্দর ধীন্দসা ‘ইঢার্নাল’ গ্রুপের নতুন গ্রুপ CEO হবেন। তবে জানিয়ে রাখি, জোমাটো ‘ইঢার্নাল’ গ্রুপের অংশ। কিন্তু বেশিরভাগ মানুষের কাছে দীপিন্দর গোয়েল জোমাটোর মালিক হিসেবে পরিচিত। তিনি এমন একটি সময়ে পদত্যাগ করলেন, যখন ‘ইঢার্নাল’ গ্রুপ সম্প্রসারণ এবং কৌশলগত পুনর্গঠনের মধ্য দিয়ে তাদের সংস্থা বাড়াতে চলেছে।

তবে দীপিন্দর গোয়েল সিইও থাকাকালীন এই সংস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছেন। সংস্থাকে শক্তিশালী, নতুন ব্যবসায়িক কৌশল বাস্তবায়ন, প্রতিযোগিতামূলক বাজারে গ্রুপের উপস্থিতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর নেতৃত্বে, ‘ইঢার্নাল’ গ্রুপ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। ব্লিঙ্কিটকে একত্র করেছে সংস্থাটি। তবে কেন সিইও পদ ছাড়লেন দীপিন্দর গোয়েল?

 

গোয়েল তাঁর পোস্টে এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি তিনি নতুন নতুন ধারণা অনুসন্ধান করতে চেয়েছিলেন। যার মধ্যে আরও বেশি ঝুঁকি নেওয়া, পরীক্ষা-নিরীক্ষা এবং আবিষ্কার জড়িত ছিল। কিন্তু তাঁর এই ধারনা গুলি পাবলিক সংস্থার পরিধির সঙ্গে খাপ খায় না। যদি ভারতে একটি পাবলিক সংস্থার সিইও আইনি এবং অন্যান্য দায়িত্বের বোঝায় ভোগেন, তাহলে তিনি কোনও কিছুতেই মনোযোগ দিতে পারবেন না। এই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। তবে তাঁর এই সিদ্ধান্ত কোম্পানি থেকে নিজেকে দূরে রাখার জন্য নয়। তিনি ১৮ বছর, প্রায় অর্ধেক জীবন, এই সংস্থাকে গড়ে তোলার জন্য উৎসর্গ করেছেন।

তাই কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল, কোম্পানির সংস্কৃতি, নেতৃত্বের বিকাশ, নীতিশাস্ত্র ও শাসনব্যবস্থা সম্পর্কিত সিদ্ধান্তে তিনি সক্রিয় ভূমিকা পালন করে যাবেন। তিনি আলবিন্দর ধীন্দসার সঙ্গে কাজ চালিয়ে যাবেন। এরপর তিনি আলবিন্দর ধীন্দসার প্রশংসা করে লিখেছেন যে, ব্লিঙ্কিটকে অধিগ্রহণ থেকে ব্রেকইভেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দল, সরবরাহ শৃঙ্খল, সংস্কৃতি এবং পরিচালনা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। তাঁর আর্থিক ভবিষ্যৎ ইটার্নালের সঙ্গে আবদ্ধ এবং তাঁর স্বার্থ দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডার মূল্যের সঙ্গে সংযুক্ত। তবে এই পরিবর্তনটি কেবল একটি শিরোনাম পরিবর্তন, প্রতিশ্রুতি পরিবর্তন নয়।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা