আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন সাক্ষাৎ ‘বাহুবলী’! শুধু দাঁতের জোরেই টেনে নিয়ে গেলেন একটি আস্ত গাড়ি। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে হতবাক উপস্থিত সবাই। চাকরি জীবনের শেষ দিনে ফুল,মালা কিংবা গার্ড অব অনার নয়, বিদায়ের মুহূর্তকে অবিশ্বাস্য এক কাণ্ডে স্মরণীয় করে তুললেন এক পুলিশ কনস্টেবল। যা ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

মধ্যপ্রদেশের গোয়ালিয়র রেঞ্জের আইজি অরবিন্দ সাক্সেনার অবসর উপলক্ষে শনিবার আয়োজিত হয় বিশেষ বিদায় সংবর্ধনা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠেন পুলিশ কনস্টেবল সুনীল, যিনি ‘বাহুবলী’ নামেই বেশি পরিচিত। বিদায় অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে আইজি কার্যালয়ের প্রাঙ্গণে অভিনব এই প্রদর্শনী হয়। অনুষ্ঠান শেষে অরবিন্দ সাক্সেনা গাড়িতে চেপে অফিস ছাড়ার প্রস্তুতি নিতেই গাড়ির সঙ্গে একটি শক্ত দড়ি বাঁধেন সুনীল। এরপর শুধুমাত্র নিজের দাঁতের জোরে প্রায় ৫০ মিটার পর্যন্ত গাড়িটি টেনে নিয়ে যান তিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গাড়ির ভিতরে তখন কয়েকজন ব্যক্তি বসে ছিলেন। ফলে গাড়ির ওজন আরও বেড়ে গেলেও সুনীল নিরলসভাবে সেটি টেনে নিয়ে যান। তাঁর এই অসাধারণ কৃতিত্ব দেখে উপস্থিত পুলিশকর্মী ও আধিকারিকরা হাততালিতে ফেটে পড়েন। মুহূর্তেই গোটা বিদায় অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়।

আরও পড়ুন: বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে এই ঘটনাকে পুলিশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী অবসর সংবর্ধনা বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, সুনীল ‘বাহুবলী’ তাঁর শারীরিক সক্ষমতার জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। এর আগেও তিনি শুধুমাত্র দাঁত দিয়ে একসঙ্গে সাতটি গাড়ি টেনে রেকর্ড গড়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে এমন শক্তির প্রদর্শনী করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং সেখান থেকেই তাঁর ‘বাহুবলী’ নামের প্রচলন। অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত আইজি অরবিন্দ সাক্সেনা আবেগঘন কণ্ঠে সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গোয়ালিয়রে কর্মজীবনের অসংখ্য স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা সারাজীবন তাঁর মনে স্মরণীয় হয়ে থাকবে।

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী