বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: লাল লেহেঙ্গা-চোলি, হাতে মেহেন্দি একেবারে নববধূর সাজ সেজে নাচতে নাচতে হাজির যন্তর-মন্তরে! বরমালার বদলে হাতে ধরে আছে প্ল্যাকার্ড। তরুণীর এমন অভিনব প্রতিবাদে থমকে গেল পথচলতি মানুষ। এই সাজে তিনি যেন তুলে ধরলেন হাজার হাজার পরীক্ষার্থীর ভেঙে পড়া স্বপ্নের প্রতিচ্ছবি। বিক্ষোভে উপস্থিত ওই তরুণীকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। অনেকেই তাঁর ছবি ও ভিডিও ধারণ করেন। যা পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।

দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভে নজর কাড়লেন এক তরুণী। তিনি লাল লেহেঙ্গা, গয়না ও কনের সাজে আন্দোলনে যোগ দেন। তাঁর হাতে ছিল দুটি বার্তা লেখা প্ল্যাকার্ড। একটিতে লেখা, একটাই প্রশ্ন, এবার কি পদত্যাগ করবেন? অন্যটিতে লেখা, RIP Career, Shaadi.com Here I Come. এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, বারবার পরীক্ষা সংক্রান্ত বিতর্ক ও অনিশ্চয়তার কারণে বহু শিক্ষার্থীর কাছে নিজের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। ওই ছাত্রী জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে বারবার যে বিতর্ক তৈরি হচ্ছে, তা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। সেই হতাশাকেই প্রতীকীভাবে তুলে ধরতেই তিনি কনের সাজে বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুন: পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, পরীক্ষা পরিচালনা ও সংশ্লিষ্ট বিতর্কের কারণে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ওই তরুণী আরও জানান, তিনিও একসময় নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলির পর তাঁর মনে হচ্ছে, এত বছরের পরিশ্রম আদৌ কোনও মূল্য পেল কি না। তাঁর কথায়, এখন পরিবারের সদস্যরাও প্রশ্ন তুলছেন, এত পড়াশোনার পরও যদি ভবিষ্যৎ নিশ্চিত না হয়, তাহলে সেই পরিশ্রমের অর্থ কী? তিনি ব্যঙ্গ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে পড়াশোনার চেয়ে বিয়ে করাই যেন সহজ পথ। তাঁর মতে, অনেক অভিভাবকও এখন চিন্তায় রয়েছে যে দীর্ঘদিনের প্রস্তুতির পরও তাদের সন্তানরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। প্রতিবাদের মাঝেই কেউ মজা করে জানতে চান, তিনি সত্যিই কি বিয়ে করতে যাচ্ছেন? উত্তরে একই রসিকতার সুরে তিনি বলেন, ‘হ্যাঁ, এখান থেকে সরাসরি বিয়ে করতেই যাচ্ছি।’ যন্তর মন্তরের এই অভিনব প্রতিবাদ দ্রুতই আন্দোলনের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়। সামাজিক মাধ্যমে বহু মানুষ এই প্রতীকী প্রতিবাদকে বর্তমান শিক্ষাব্যবস্থা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের শক্তিশালী বার্তা হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে শিক্ষা, কর্মসংস্থান এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর