পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে ঘিরে বিতর্ক ও দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। আন্দোলনকারী ছাত্রদের অন্যতম প্রধান দাবি ছিল তাঁর অপসারণ। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন ছাত্র-যুবরা। দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ একাধিক শহরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল। শুধু ছাত্র সংগঠনই নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ২৬ দিন ধরে অনশনে বসেছিলেন পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও।

এদিকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফার বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘোষণা সামনে আসে। শনিবার অর্থাৎ আজ কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসার কথা ছিল সিজেপি প্রতিনিধিদের। তবে শুরু থেকেই তাদের অবস্থান ছিল স্পষ্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আলোচনায় অংশ নেবেন না। শেষ পর্যন্ত আন্দোলনরত ছাত্রদের সেই দাবিতেই সায় মিলল। তৃতীয় দফার বৈঠক শুরুর আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান। 

ইস্তফার ঘোষণা করে এক্স -এ একটি পোস্ট করেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি লেখেন, ‘দেশের যুবসমাজের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তরুণ প্রজন্মের স্বপ্নপূরণকে তিনি রাজনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। পাশাপাশি দেশের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতাও জানান তিনি।’ এদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারী ছাত্রদের মূল দাবিগুলোও মেনে নিল কেন্দ্র। গত ২০ জুলাই সংসদ অভিযানে যারা অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে সমস্ত আইনি আইনি প্রক্রিয়া বাতিল বা স্থগিত করা হয়েছে। পাশাপাশি যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

 

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের