প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিকে তখন শুধু পাহাড়ি নদীর উন্মত্ত স্রোত। জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ডের। কয়েক মুহূর্তের মধ্যেই স্কুলটি পরিণত হতে পারত মৃত্যুফাঁদে। সামনে ১ হাজার ৬৪৩ জন পড়ুয়া, আর তাঁদের বাঁচানোর জন্য হাতে সময় মাত্র কয়েক মিনিট। সেই ভয়ঙ্কর মুহূর্তে আতঙ্কে থমকে না গিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন নেপালের ত্রিশূলী উপত্যকার ত্রিভুবন ত্রিশূলী সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি। তাঁর উপস্থিত বুদ্ধি এবং তৎপরতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন হাজারেরও বেশি পড়ুয়া।

বুধবার সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ প্রথম সতর্কবার্তা পান রাজেন্দ্র। এক বন্ধু ফোন করে তাঁকে জানান, ভয়াবহ বন্যার জলে গোটা গ্রাম ভেসে গিয়েছে। নদীর জল প্রবল গতিতে স্কুলের দিকেই এগিয়ে আসছে। দ্রুত স্কুল ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেন ওই বন্ধু। তবে স্কুলটি নদীর তুলনায় প্রায় ৬০ মিটার উঁচুতে হওয়ায় প্রথমে খুব বেশি আশঙ্কা করেননি রাজেন্দ্র। কংক্রিটের তৈরি স্কুলবাড়িটি হয়ত বন্যার জল সামলে নেবে এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি যে এত দ্রুত বদলে যাবে, তা বুঝতে পারেননি কেউই। সেই সময় স্কুলে উপস্থিত ছিল ১ হাজার ৬৪৩ জন পড়ুয়া। মুহূর্তের মধ্যে তাঁদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে প্রধান শিক্ষকের কাঁধে। এরই মধ্যে এক অভিভাবক দৌড়ে স্কুলে এসে খবর দেন, নদীর জল অস্বাভাবিকভাবে বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই স্কুল চত্বরেও জল ঢুকে পড়তে পারে। সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই আর সময় নষ্ট করেননি রাজেন্দ্র। স্কুলের ঘণ্টা বাজিয়ে অন্য শিক্ষকদের একত্র করেন তিনি। সঙ্গে সঙ্গে ক্লাসরুম খালি করার নির্দেশ দেওয়া হয়। পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। একইসঙ্গে স্কুলের বাসচালকদেরও ডেকে পাঠিয়ে দ্রুত পরিস্থিতির কথা জানানো হয়।

আরও পড়ুন: Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

তবে বিপদের মধ্যেই ঘটে যায় আরও এক ঘটনা। একজন বাসচালকের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না। দূর থেকে রাজেন্দ্র দেখতে পান, ওই বাসটি তখন একটি সেতু পার হচ্ছে। ভয়াবহ বন্যার জল যে দিক থেকে ধেয়ে আসছিল, দুর্ভাগ্যবশত বাসটিও সেই দিকেই এগিয়ে যাচ্ছিল। এরপর বাসটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে স্কুলের ভিতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে এক ছাত্রী প্যানিক অ্যাটাকের শিকার হয়। পরিস্থিতি বুঝে তাকে মোটরসাইকেলে করে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন রাজেন্দ্র। এরপর বাকি পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে বেরিয়ে দ্রুত উঁচু জায়গার দিকে ছুটতে শুরু করেন তিনি। স্কুলের কাছেই অপেক্ষাকৃত উঁচু একটি জায়গায় বড় গাছের নীচে আশ্রয় নেন পড়ুয়ারা। আর সেখান থেকেই কয়েক সেকেন্ডের মধ্যে তাঁরা দেখেন ভয়াবহ দৃশ্য। জল ও কাদার স্রোত ধেয়ে এসে আছড়ে পড়ে স্কুলটির উপর। চোখের সামনে তীব্র স্রোতে স্কুলভবন কার্যত ভেঙে গুঁড়িয়ে যায়। সেই মুহূর্তে রাজেন্দ্রের সিদ্ধান্তে একটুও দেরি হলে পরিস্থিতি কী হতে পারত, তা ভাবলেই শিউরে উঠছেন স্থানীয়রা। ১ হাজার ৬৪৩ জন পড়ুয়ার জীবন তখন মাত্র কয়েক মিনিটের সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। তবে এই ভয়াবহ ঘটনায় স্কুলের দুই কর্মীকে বাঁচানো সম্ভব হয়নি। এক শিক্ষক পাশের নিজের বাড়িতে জলখাবার তৈরি করতে গিয়েছিলেন। বন্যার প্রবল স্রোতে তিনি ভেসে যান। পড়ুয়ারা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর এক সাফাইকর্মী দরজা বন্ধ করতে ভিতরে ফিরে গিয়েছিলেন। তিনিও জলের তোড়ে ভেসে যান। বন্যার জল নেমে যাওয়ার পর স্কুলের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে স্তব্ধ রাজেন্দ্র। এতগুলি পড়ুয়ার প্রাণ বাঁচানোর পরও তাঁর কণ্ঠে নেই কোনও আত্মতুষ্টি। বরং তাঁর একটাই আক্ষেপ, ‘আর কীই বা করতে পারতাম আমি!’

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ তিন দিদির, পরিণতি হল মর্মান্তিক

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজা কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫