ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এমন স্কুলের কথা কখনও শুনেছেন, যেখানে শ্রেণিকক্ষে শিক্ষক ঘুমিয়ে থাকেন, আর সেই সুযোগে খুদে পড়ুয়ারা মশগুল থাকে মোবাইল ফোনে? শুনতে অবিশ্বাস্য লাগলেও, ঠিক এমনই এক ঘটনার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কন্নৌজের একটি সরকারি স্কুল থেকে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের মধ্যেই বেঞ্চে শুয়ে ঘুমিয়ে রয়েছেন এক শিক্ষক। অন্যদিকে, কয়েক জন পড়ুয়া একটি মোবাইল ফোন ঘিরে বসে কিছু দেখতে ব্যস্ত। কোথাও পাঠদান বা পড়াশোনার পরিবেশের কোনও চিহ্ন চোখে পড়েনি। সেই দৃশ্যই সরকারি স্কুলে শিক্ষার মান এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।ভিডিওটি সমাজমাধ্যমের এক্সে ‘জিন্দাবাদ’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। পোস্টে কন্নৌজ পুলিশকেও উল্লেখ করা হয় তবে ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

 প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ভিডিওটির সত্যতা নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপ শুরু হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, শ্রেণিকক্ষে  শিক্ষকের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ইতিমধ্যেই প্রসাশন বিষয়টি খতিয়ে দেখছে।  

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম