বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলা হয় কুকুরকে। প্রাচীন কাল থেকে এই পরিচয় তারা নিজেদের কাজের মাধ্যমেই প্রমাণ করে এসেছে। প্রভুভক্তিতে কুকুরদের জুড়ি মেলা ভার। একবার যদি কোনও মানুষের কাছ থেকে তারা ভালোবাসা ও স্নেহ পায়, তবে সেই ভালোবাসার প্রতিদান কয়েক হাজার গুণ ফিরিয়ে দিতে প্রস্তুত থাকে। কুকুরের কাছে তার মালিকই যেন পুরো পৃথিবী। মালিকের বিপদে তারা কখনও পিছিয়ে যায় না। প্রয়োজন হলে নিজের জীবন বাজি রাখতেও দ্বিধা করে না। এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে কুকুর নিজের প্রাণের বিনিময়ে মালিক বা পরিবারের সদস্যদের রক্ষা করেছে। তেমনই একটি ঘটনা ঘটেছে। বিষধর গোখরো সাপের হাত থেকে বাঁচিয়েছে মালিক ও গোটা পরিবারকে। শেষ নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

উত্তরপ্রদেশের বল্লিয়া জেলার উভাওন এলাকায় দানিশ ভট্ট ওয়ালের বাড়িতে একটি বিষধর গোখরা সাপ ঢোকার চেষ্টা করছিল। পরিবারকে রক্ষা করার জন্য, তাঁর ৯ বছর বয়সী পোষ্য ল্যাব্রাডর রিট্রিভার, টমি, একটানা ঘেউ ঘেউ করে সবাইকে সতর্ক করে দেয়। তারপর পরিবারের সদস্যদের বাঁচাতে সাপটিকে আক্রমণ করে। একাধিকবার ছোবল মারলেও এই নির্বাক ‘যোদ্ধা’ হার মানতে রাজি ছিল না। প্রায় এক ঘণ্টা ধরে চলা এক ভয়ংকর লড়াইয়ের পর টমি গোখরাটিকে মেরে ফেলে। পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সে শেষ পর্যন্ত সাপটির সঙ্গে লড়াই চালিয়ে যায়। লড়াইয়ের সময় বিষাক্ত কামড়ের কারণে ৩০ মিনিট পরেই টমিও মারা যায়। 

সাপের সঙ্গে প্রাণ বাজি রেখে টমির সেই লড়াই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। টমির এই বীরত্বের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় এবং পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রিয় পোষ্যকে হারিয়ে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চোখের জলেই তাঁরা টমিকে শেষ বিদায় জানায়। এই নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বস্ততা এবং আত্মত্যাগের মনোভাবই কুকুরকে অন্য সব পোষ্য প্রাণীর থেকে আলাদা করে। তাই আজও মানুষের জীবনে সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী হিসেবে কুকুরের স্থান অটুট রয়েছে। 

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ