সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   প্রথম সাংবাদিক বৈঠকেই মুখ ফসকে বিপত্তি ঘটালেন আমেরিকার নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। চার সন্তানকে সামলে কী ভাবে  সরকারি দায়িত্ব পালন করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েই ঘটে এই কাণ্ড। মুহূর্তের মধ্যে তাঁর সেই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্বোধন করে বসেন কেটি।  নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই এমন ভুল নিয়ে শুরু হয়েছে চর্চা। 

গত শুক্রবার (৯ অক্টোবর) ক্যারোলিন লেভিটের উত্তরসূরি হিসেবে কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথমবারের মতো হোয়াইট হাউসের ঐতিহাসিক ব্রিফিং রুমে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন এই প্রেস সচিব। সেখানেি ঘটান এই কাণ্ড। শুরু থেকেই খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। প্রায় ১৪ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সেই  তাঁর বক্তৃতা। বৈঠকে ট্রাম্প প্রশাসনের নীতি ও সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কেটি। সেই সময়ই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, চার সন্তানকে সামলানোর পাশাপাশি হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজের চাপ কী ভাবে সামলাবেন তিনি? উত্তর দিতে গিয়ে নিজের পরিবারের প্রসঙ্গ তোলেন কেটি। সন্তানদের সঙ্গে সন্ধ্যার সময় কাটানো তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গিয়ে আচমকাই বলে বসেন, ‘আমার প্রেসিডেন্ট… ক্ষমা করবেন, আমার স্বামী!’ অর্থাৎ, নিজের স্বামীর কথা বলতে গিয়ে মুখ ফসকে ট্রাম্পের নাম বলে ফেলেন তিনি।


 

আরও পড়ুন: শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

মুখ ফসকে এমন কথা বেরিয়ে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন কেটি। পরিস্থিতি সামলাতে মজার ছলেই মন্তব্য করেন, ‘বেশ ভালই হল এটা!’ তার পর ফের ট্রাম্পের প্রশংসা করতে শুরু করেন তিনি।  ট্রাম্পকে আমেরিকার  ইতিহাসের ‘সবচেয়ে পরিবারবান্ধব প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন নতুন প্রেস সচিব। কিন্তু তত ক্ষণে তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  সমাজ মাধ্যমে অনেকেই নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন।   

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের