মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ধানের জমিতে ঢুকে পড়েছিল হাতি। আর তাকে তাড়াতে মশাল হাতে এগিয়ে গিয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। কিন্তু এরপরই বদলে গেল পুরো পরিস্থিতি! তারপরেই হাতিকে তাড়ানোর বদলে শুরু হয় মরণ-বাঁচন দৌড়। প্রাণ বাঁচাতে জল-কাদায় ভরা ধানক্ষেতের মধ্যে ছোটাছুটি শুরু করেন গ্রামবাসীরা। কিন্তু হাঁটুসমান কাদায় মানুষ যেখানে ঠিকমতো পা ফেলতেই পারছেন না, সেখানে হাতি ছুটছে দুরন্ত গতিতে! মুহূর্তের এই আতঙ্কের দৃশ্যই এখন নজর কেড়েছে নেটপাড়ায়। 

ভিডিটিতে দেখা যায়, জলমগ্ন ধানক্ষেতের মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে একটি হাতি। কয়েকজন মানুষ দূর থেকে টর্চের আলো দেখিয়ে এবং নাড়াচাড়া করে প্রাণীটিকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে মনে হলেও আচমকাই হাতিটি মানুষের দিকে তেড়ে আসে। এরপরই ছত্রভঙ্গ হয়ে যান সেখানে থাকা লোকজন। সবচেয়ে উদ্বেগের বিষয়, গভীর কাদার কারণে মানুষের পক্ষে দ্রুত দৌড়ানো সম্ভব হচ্ছিল না। অথচ একই পরিস্থিতিতেও হাতিটিকে যথেষ্ট দ্রুত গতিতে এগিয়ে যেতে দেখা যায়। ভিডিওটি করার কৃতিত্ব দেওয়া হয়েছে শ্যাম ওরাওঁ ও সন্তোষ লাকরাকে। এক্স-এ ভিডিওটি শেয়ার করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব ডঃ পিএম ধাকাতে। একই সঙ্গে বন্য প্রাণীকে কখনও মজার ছলে বিরক্ত না করার বার্তাও দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

ধাকাতে বলেন, হাতির পায়ের গঠন তাদের শরীরের বিপুল ওজন মাটিতে তুলনামূলকভাবে ভালভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলে নরম বা কাদামাটির জমিতেও তারা মানুষের ধারণার তুলনায় অনেক বেশি দক্ষতার সঙ্গে চলাফেরা করতে পারে। বিশেষ করে কোনও বিপদ অনুভব করলে তাদের গতি আরও বাড়তে পারে। তিনি সতর্ক করেন, বুনো হাতিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। কোনও হাতি যদি মনে করে তাকে ঘিরে ফেলা হয়েছে বা পালানোর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তার আচরণ আচমকাই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বন্য হাতির সামনে পড়লে তাই চিৎকার করা, খুব কাছে গিয়ে আলো দেখানো, তাদের ঘিরে ফেলা কিংবা আতঙ্কিত করার চেষ্টা না করাই নিরাপদ। বরং যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে প্রাণীটিকে নিজের মতো সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে জল-কাদা বা দুর্গম এলাকায় হাতির গতিকে অবমূল্যায়ন করা বড় বিপদ ডেকে আনতে পারে।

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর