বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: যে বয়সে সাধারণত মানুষের এক কিলোমিটার হাঁটাও কঠিন, সেই সময়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধ ২৫০ কিলোমিটার হেঁটে সবাইকে অবাক করেছেন। এই বয়সে সাধারণত মানুষ শয্যাশায়ী হয়ে যান। কাজ করার ক্ষমতা হারান। সেখানে প্রায় ২৫০ কিলোমিটার পথ হেঁটে কাঁধে বাঁক নিয়ে পৈতৃক গ্রামে ফিরলেন হরিয়ানার ফরিদাবাদের চন্দর। বুঝিয়ে দিলেন ভক্তির আর মনের জোরের কাছে বয়স কেবল একটা সংখ্যা মাত্র।  তাঁর এই যাত্রা এখন পরিবারের পাশাপাশি এলাকার মানুষের কাছেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

শ্রাবণ মাস মানেই চারিদিকে দেখা যায় শিবভক্তদের ভিড়। বাঁক কাঁধে দূর ধুর থেকে জয় বয়ে এনে শিবের মাথায় ঢালেন পূণ্যার্থীরা। তেমনই একজন শিবভক্ত হলেন ৮৫ বছর বয়সী চন্দর । তিনি জানিয়েছেন, এই যাত্রার পিছনে রয়েছে ভগবান শিবের প্রতি তাঁর গভীর বিশ্বাস। তাঁর কথায়, ‘ভোলে বাবার ডাক’ এসেছিল, তাই আর ঘরে বসে থাকতে পারেননি।’ সেই বিশ্বাস ও আস্থাকেই সঙ্গী করে হরিদ্বার থেকে বাঁক নিয়ে হাঁটা শুরু করেন। প্রায় ২৫০ কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে পৌঁছন সাগরপুরে। সবচেয়ে অবাক করার মতো বিষয়, এই প্রথম নয়। চন্দর গত ৩৫ বছর ধরে নিয়মিত বাঁক কাছে যাত্রা করে আসছেন। বয়স বাড়লেও তাঁর ভক্তিতে কোনও ভাটা পড়েনি। এ বছরও একইভাবে যাত্রা সম্পূর্ণ করেছেন তিনি।

আরও পড়ুন: কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

বৃদ্ধ জানিয়েছেন, বয়স ৮৫ বছর হলেও গোটা যাত্রাপথে তাঁকে কোনও বিশেষ সমস্যার মুখে পড়তে হয়নি। ৮৫ বছর বয়সেও তিনি স্বাভাবিকভাবেই এই দীর্ঘ পথ অতিক্রম করেছেন। তাঁর বিশ্বাস, যখন ভগবান শিবের ডাক আসে, তখন সেই যাত্রা সম্পূর্ণ করার শক্তিও তিনি নিজেই দেন। চন্দর গ্রামে পৌঁছতেই পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। তাঁকে ঘিরে শুরু হয় উচ্ছ্বাস ও আবেগ। পরিবারের কাছে তাঁর এই যাত্রা শুধু ধর্মীয় আচার নয়, বরং বিশ্বাস, নিষ্ঠা ও মানসিক শক্তির এক অনন্য উদাহরণ।

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর