Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেখে নিন, আলিয়া থেকে দীপিকা, জনপ্রিয় বলিউড তারকার অনুরূপীদের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা জানি এই পৃথিবীতে মোট সাত ধরনের একই দেখতে মানুষ রয়েছে। হ্যাঁ, বলিউডের ক্ষেত্রে এটা কিন্তু একেবারে হাতে কলমে প্রমাণিত। আজকে এমনই কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রীদের অনুরূপ প্রসঙ্গে কথা বলব, যাঁরা দেখতে হুবহু বলিউডের একেকজন সুপারস্টার অভিনেতা-অভিনেত্রী দের মতো। এক নজরে দেখলে অমিল খুঁজেই পাবেন না। আলিয়া ভাট থেকে দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চন থেকে জ্যাকলিন ফার্নান্দেজ, অনুষ্কা শর্মা সবাই রয়েছেন এই তালিকায়। যাদের একেকটি যমজ বর্তমান।

দেখে নিন এক নজরে

১. দীপিকা পাড়ুকোন: সম্প্রতি পাওয়া এই ইন্টারনেট সেনসেশনের সঙ্গে মিল পাওয়া গিয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তাঁর নাম ‘ঋজুতা ঘোষ দেব’। তাঁর সঙ্গে অনেকটা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়ান’ লুকের মিল রয়েছে।

২. ঐশ্বর্য রাই বচ্চন: টিকটক স্টার আম্মুজ আমরুথা হলেন ঐশ্বর্য রাই বচ্চনের অনুরূপ। যার চেহারা একেবারে হুবহু মিলে যায় ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। এছাড়াও এই অভিনেত্রীর আরও Look Alike রয়েছে। ইরানী মডেল মাহলাঘা জাবেরি এবং মারাঠি অভিনেত্রী মানসী নায়েকের পরে, এবার আম্মুজ অমরুথার একাধিক ছবির সঙ্গে অ্যাশের মিল খুঁজে পেয়েছে ভক্তরা।

৩. কিয়ারা আদভানি: টিকটক ব্যবহারকারী কল্পনা শর্মার সঙ্গে অভূতপূর্ব মুখের মিল রয়েছে অভিনেত্রী কিয়ারা আদভানির। ২০১৯ সালের ব্লকবাস্টার কবির সিং-এ কিয়ারার চরিত্র প্রীতির মুখের সঙ্গে হুবহু মিল রয়েছে কল্পনার।

৪. ক্যাটরিনা কাইফ: নেটিজেনরা ক্যাটরিনা কাইফেরও একটি জুডওয়া খুঁজে বের করেছেন। মডেল আলিনা রাই, যিনি প্রকৃত পক্ষে একজন TikTok তারকাও বটে। তাঁর গঠন, মুখ, সবটার সঙ্গেই অভিনেত্রী ক্যাটরিনার সাদৃশ্য রয়েছে! যদিও আলিনা নিজেকে ‘লন্ডন এবং মুম্বইয়ের একজন পাবলিক ফিগার’ হিসাবে বর্ণনা করেছেন। ক্যাটরিনার সঙ্গে তাঁর একটা অদ্ভুত মিল আছে। প্রায় ৩৮ হাজার অনুসারীর একটি বিশাল ফ্যান ফলোয়ারসও আছে তাঁর।

৫. আলিয়া ভাট: সম্প্রতি আলিয়ার ‘গাঙ্গুবাই’ চরিত্রের সঙ্গে হুবহু মিল পাওয়া গিয়েছে একজন টিকটকারের। যে ভিডিও এখন ভাইরাল। ইউজারনেম সিলেস্ট বৈরাগীর সঙ্গে আলিয়ার চরিত্রের অদ্ভুত মিল রয়েছে। যা রীতিমতো ইন্টারনেটে ঝড় তুলেছে।

৬. জুনিয়র এনটিআর: যেখানে তারকা আছে, সেখানে ভক্ত তো থাকবেই। এই নায়কের সঙ্গে হুবহু মিল রয়েছে জনপ্রিয় তেলেগু অভিনেতা নন্দমুরি তারাকা রামা রাও-এর।

৭. টাইগার শ্রফ: ২০১৮ সালের জুলাই মাসে, আসামের মঙ্গলদোইয়ের একজন মডেল এবং ফিটনেস উৎসাহী ডেভিড সাহারিয়াকে খুঁজে পাওয়া গিয়েছিল, যাকে দেখতে হুবহু টাইগার শ্রফের মতো। তাঁর ছবি ইন্টারনেটেও বেশ ঝড় তুলেছিল।

৮. রণবীর কাপুর: ২০১৪ সালে, কাশ্মীর শ্রীনগরের জুনায়েদ শাহকে, অভিনেতা রণবীর কাপুরের চেহারার সাদৃশ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জুনায়েদ একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “যখন রণবীর তার প্রথম ছবি সাওয়ারিয়ার শ্যুটিং শুরু করেছিলেন, তখন আমার বেস্ট ফ্রেন্ড সানা আমাকে বলেছিল, ‘একজন নতুন নায়ক এসেছে মার্কেটে, যার মতো দেখতে তোমাকে।’ আমার বয়স তখন ১৭ ছিল।

মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি, পরাজয় নিয়ে বার্তা মমতার

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী