শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। অনেক সময় চামড়া ওঠা বা চুলকানির মতো সমস্যাও দেখা দেয়। এই পরিস্থিতিতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা অত্যন্ত জরুরি। সাধারণত বাজারের নামীদামী ক্রিম বা লোশনের উপর ভরসা না করে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করতে পারেন দারুণ কার্যকরী ময়েশ্চারাইজার।

প্রয়োজনীয় উপকরণ:

  • ২ টেবিল চামচ শিয়া বাটার
  • ১ টেবিল চামচ নারকেল তেল
  • ১ টেবিল চামচ বাদাম তেল
  • ১ চা চামচ বিওয়াক্স (Beeswax)বা মোম
  • ৫-৬ ফোঁটা ভিটামিন ই অয়েল
  • ৩-৪ ফোঁটা ল্যাভেন্ডার বা রোজ এসেনশিয়াল অয়েল

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে শিয়া বাটার, নারকেল তেল এবং বিওয়াক্স নিয়ে ‘ডাবল বয়লার’ পদ্ধতিতে (অর্থাৎ গরম জলের পাত্রের ওপর আরেকটি পাত্র বসিয়ে) হালকা আঁচে গলিয়ে নিন। সব উপাদান ভালোভাবে গলে মিশে গেলে পাত্রটি গ্যাস থেকে নামিয়ে নিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে এর মধ্যে বাদাম তেল এবং ভিটামিন ই অয়েল যোগ করুন। এবার মিশ্রণটি খুব ভালোভাবে ফেটিয়ে নিন যতক্ষণ না এটি ক্রিমের মতো রূপ নেয়। এরপর তৈরি হওয়া ময়েশ্চারাইজারটি একটি পরিষ্কার ও শুকনো কাঁচের জারে ভরে সংরক্ষণ করুন।

এটি কীভাবে কাজ করে?
শিয়া বাটার ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে এবং শুষ্কতা দূর করে। বাদাম তেলে থাকা ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং নারকেল তেল ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে। এছাড়া বিওয়াক্স ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যার ফলে আর্দ্রতা দীর্ঘক্ষণ বজায় থাকে। পাশাপাশি সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ত্বক খুব জোরে ঘষবেন না এবং কড়া সুগন্ধযুক্ত সাবানের বদলে মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম, বিভিন্ন ধরনের বীজ এবং মরশুমি ফল রাখুন।

 

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের