‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের পর এবার পুলিশকে হুঁশিয়ারি দিলেন মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধুই হুঁশিয়ারি নয়, রাজ্য পুলিশের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানাতে দেখা গেল শ্রীরামপুরের সাংসদকে। রাজ্য পুলিশ বিজেপির দলদাসে পরিণত হয়েছে, এই অভিযোগ বারবার করে আসছেন অভিষেক। এবার সেই বিষয়কে সমর্থন জানিয়ে পুলিশের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানালেন কল্যাণ। শুধুই পুলিশ নয়, তাঁর নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘অভিষেক এখন শুভেন্দু অধিকারীর সফট টার্গেট। পুলিশকে ব্যবহার করা হচ্ছে। অভিষেক যা বলেছে ঠিক বলেছে। সাবধান করছি পুলিশকে। মুখ্যমন্ত্রীর কথাতে বেশি লাফালাফি করলে বিপদ। শুভেন্দু অধিকারী সারাজীবন থাকবেন না। এখানে কোনও মামলা না হলেও সুপ্রিম কোর্ট আছে। সেখানে পুলিশকে টেনে-হিঁচড়ে নিয়ে যাব। শুভেন্দুুর কথা শুনে চললে চাকরি চলে যাবে। পুলিশদের সাবধান করছি।’

আরও পডুন: বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

একই সঙ্গে ঋতব্রত শিবিরদের বিরুদ্ধেও তোপ দেগেছেন কল্যাণ। তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনওভাবেই দেখা যাচ্ছে না ওদের। তৃণমূল একটাই, সেটা হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। যাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।’ এরই সঙ্গে মুর্শিদাবাদে ইন্ডিয়া জোটের ফলাফল ভাল হবে বলে জানিয়েছেন কল্যাণ। তাঁর দাবি, ‘আগামী লোকসভার ভোট অর্থাৎ ২০২৯ সালে মুর্শিদাবাদে তৃণমূল ও কংগ্রেস জোট বেঁধে লড়বে। তিনটি আসনই আমরা জিতব। জাতীয় কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। দিল্লি থেকে সবটা ঠিক হবে। এটা নিয়ে ওখানে কথা বলা হবে। লোকালে কোনও কথা হবে না। তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করবে। একসঙ্গে ভোটে লড়া হবে।’ এর আগে পুলিশের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনি প্যাঁচে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। সেই পথে হেঁটে কল্যাণের বিরুদ্ধেও কোনও মামলা রাজ্য পুলিশ করে কিনা সেটাই দেখার।

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের