বাড়িতেই মজুত হেরোইন তৈরির উপাদান, গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনা কর্মী-সহ ৪

পুর্ব বর্ধমানের কাটোয়ায় অবসরপ্রাপ্ত এক নৌসেনা কর্মীর বাড়ি থেকে হেরোইন তৈরির উপাদান মরফিন ও রাস্যনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়ি থেকে হেরোইন তৈরির উপাদান বাজেয়াপ্ত করল তদন্তকারীরা। শনিবার পুর্ব বর্ধমানের কাটোয়ায় অবসরপ্রাপ্ত এক নৌসেনা কর্মীর বাড়ি থেকে হেরোইন তৈরির উপাদান মরফিন ও রাসায়নিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ওই নৌসেনা কর্মী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ’এর একটি দল অভিযানে নামে। পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায় বেআইনিভভাবে মাদক ব্যবসা চলছিল বলে তদন্তকারীরা খবর পান। এরপর তল্লাশি অভিযানে নামে রাজ্য পুলিশের এসটিএফ’এর ওই দলটি। কাটোয়া এলাকায় এক অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে হানা দিয়ে প্রচুর পরিমাণ হেরোইন তৈরির সামগ্রীর সন্ধান পান তারা। এরপর সেইসব মরফিন ও রাসায়নিক সামগ্রী বাজেয়াপ্ত করে এসটিএফ’এর তদন্তকারী দল। ওই নৌসেনা কর্মীর বাড়িতে হেরোইন তৈরির একটি ল্যাব রয়েছে বলে সূত্রের খবর। প্রচুর পরিমাণ রাসায়নিক ও মরফিন বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই নৌসেনা কর্মীকে গ্রেফতার করেছে এসটিএফ’এর পুলিশ। বেআইনিভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নৌসেনা কর্মীর সঙ্গে আরও তিন জনকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা। 

অন্যদিকে মাদক তৈরি এবং ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করার পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন এই মাদক ব্যবসা করা হত, কোথায় কোথায় এই মাদক পাঠানো হত। গোটা বিষয়টি নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

‘আশা করি আপনারা আবহাওয়া উপভোগ করছেন,’ দিল্লি দূষণ প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন