ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা বছর অপেক্ষার পর অবশেষে আজ ধনতেরাস (৬ নভেম্বর)। এই বিশেষ দিনে সোনা ও রুপো কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করেন বহু মানুষ। আর উৎসবের আবহে কমল সোনার দাম। ৫ নভেম্বরের তুলনায় ৬ নভেম্বর কলকাতার স্বর্ণশিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত সূচক অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামে দাম কমেছে ৩৩৫ টাকা। অন্যদিকে, ফাইন গোল্ডের (৯৯৫) দাম কমেছে গ্রামপ্রতি ৩৫০ টাকা। তাই আজ শুক্রবার সকাল থেকেই গয়নার দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ছে। শুধু সোনা নয়, উল্লেখযোগ্যভাবে কমেছে রুপোর দামও।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির ৬ নভেম্বর দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭ টাকা। অথচ ৫ নভেম্বর এই দর ছিল ১৪ হাজার ৪৩৭ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে গ্রামপ্রতি ৩৫০ টাকা কমেছে এই সোনার দাম। অন্যদিকে, ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রয়মূল্যও উল্লেখযোগ্যভাবে নেমেছে। ৫ নভেম্বর প্রতি গ্রামের দাম ছিল ১৩ হাজার ৭১৫ টাকা। শুক্রবার তা কমে হয়েছে ১৩ হাজার ৩৮০ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৩৩৫ টাকা পতন হয়েছে। শুধু বিক্রির দাম নয়, ২২ ক্যারেট সোনার কেনার দামও কমেছে। বৃহস্পতিবার গ্রামপ্রতি ১৩ হাজার ১৩৭ টাকা থাকলেও শুক্রবার সেই দর নেমে এসেছে ১২ হাজার ৮১৯ টাকায়। ফলে একদিনে গ্রামপ্রতি ৩১৮ টাকা সস্তা হয়েছে এই সোনা। ১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার বাজারেও একই প্রবণতা দেখা গিয়েছে। ৫ নভেম্বর যেখানে প্রতি গ্রামের দাম ছিল ১১ হাজার ২৬০ টাকা, সেখানে ৬ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৮৫ টাকায়। অর্থাৎ গ্রামপ্রতি ২৭৫ টাকা কমেছে ১৮ ক্যারেট সোনার দাম।

আরও পড়ুন: শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

সোনার পাশাপাশি ধনতেরাসের সকালে রুপোর বাজারেও স্বস্তির ছবি। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত দর অনুযায়ী, ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর বারের দাম ৬ নভেম্বর হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৩৯০ টাকা। আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৯২ হাজার ২১৩ টাকা। হিসাব অনুযায়ী, মাত্র একদিনে কেজিপ্রতি ৭,৮২৩ টাকা কমেছে রুপোর দাম। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত এই সমস্ত দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত নেই। সোনা বা রুপোর গয়না কেনার সময় এর সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হবে। ফলে দোকান থেকে গয়না কেনার ক্ষেত্রে চূড়ান্ত দাম কিছুটা বেশি পড়তে পারে। বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা, ডলারের দর এবং সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তার প্রভাব পড়ছে সোনা ও রুপোর বাজারে। শুক্রবার সকালে দেশীয় ফিউচার্স বাজারে এমসিএক্সে সোনার দামও প্রায় ১.১৮ শতাংশ কমেছিল। সব মিলিয়ে ধনতেরাসের দিনে সোনা ও রুপোর বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। 

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩