Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোঁদরবনে বাঘ বেড়েছে, বাড়ানো হচ্ছে অভয়ারণ্যের পরিধিও

সুন্দরবনে যে সজনেখালি অভয়ারণ্য রয়েছে তার আকার ও আয়তনেও বাড়ানো হবে যাতে বাঘেরা তাদের বিচরণভূমি আরও বেশি করে পায়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার গর্ব সুন্দরবন(Sundarban) যাকে স্থানীয় বাসিন্দারা ‘সোঁদরবন’ বলেই চিহ্নিত করে থাকেন। সেই সুন্দরবনেই রয়েছে ডোরাকাটা সুন্দরী। সেখানেই সংখ্যায় ক্রমশ বেড়ে চলেছে ডোরাকাটারা। কিন্তু তাদের এই সংখ্যাবৃদ্ধির পাশাপাশি বাড়েনি তাদের খাদ্যের সম্ভার। বরঞ্চ সেখানে খাদ্যের অভাব দেখা দিয়েছে। আর সেই খাদ্যের অভাবের জন্যই ডোরাকাটারা বার বার বন থেকে বেড়িয়ে হানা দিচ্ছে লোকালয়ে। তুলে নিয়ে যাচ্ছে মানুষকে, সাবাড় করছে গবাদি পশুকে। এই সমস্যার সমাধান করতেই এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের বনদফতর(Forest Department)। ঠিক করা হয়েছে সুন্দরবনে যে সজনেখালি অভয়ারণ্য রয়েছে তার আকার ও আয়তনেও বাড়ানো হবে যাতে বাঘেরা তাদের বিচরণভূমি আরও বেশি করে পায়। 

জানা গিয়েছে চলতি বছরের বাঘ(Royal Bengal Tiger) সুমারিতে সুন্দরবনে বাঘ বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়। শেষ বাঘ সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা পড়েছিল ৯৬। কিন্তু এবার তা বেড়ে হয়েছে ১৩৪। অর্থাৎ বাঘ বেড়েছে ৩৮টি। আর এই বাঘ বৃদ্ধির ঘটনা সব থেকে বেশি ধরা পড়েছে সুন্দরবনের পশ্চিম এলাকায় যা লোকালয়ের কান ঘেঁষে রয়েছে। সেই কারনেই বার বার লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা যেমন ঘটেছে তেমনি বাঘের হামলায় একের পর এক মৎস্যজীবীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার এই ঘটনা ঠেকাতে রাজ্য বনদফতর সুন্দরবনের পশ্চিম ডিভিশন কে দুটি রেঞ্জে(Range) ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারকে। সেই দুটি রেঞ্জকে আবার ৩টি করে মোট ৬টি বিটে(Bit) ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই বিটের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফরেস্ট ডিভিশনের বেশ কিছুটা এলাকা যুক্ত করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে আড়ে বহরে বাড়বে সুন্দরবনের এলাকা। বাঘেরাও তাদের বিচরণের জন্য অতিরিক্ত জমি পেয়ে যাবে। কমবে মানুষের সঙ্গে বাঘের সংঘাতের ঘটনা। 

রাজ্য বনদফতর সূত্রে থেকে জানা গিয়েছে, এতদিন মাতলা রেঞ্জের অধীনে ছিল ঝড়খালি বিট। এই ঝড়খালিকেই আলাদা রেঞ্জ করে তাকে হেরোভাঙা, কুলতলি, নলগোড়া – এই ৩টি বিট আর বনি ক্যাম্পে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, কলস বিট ছিল রায়দিঘি রেঞ্জের অধীনে। তাকে আলাদা রেঞ্জের তকমা দিতে চেয়ে কলস আর চুলকাঠি – এই দু’টি ক্যাম্পে ভাগ করার প্রস্তাব দিয়েছে বনদফতর। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) জানিয়েছেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সেই কারণেই এভাবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকাকে বাড়িয়ে আরও রেঞ্জ ও বিট এলাকায় ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সজনেখালি-সহ পাঁচটি রেঞ্জেও বাঘ বেড়েছে বলে খবর। মানুষের সঙ্গে তাদের সংঘাত কমাতে বনের সীমানায় স্টিল ফেন্সিংও দেওয়া হবে।’ 

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের