বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ছট পুজোর কথা উঠলেই সবার আগে মনে পড়ে ঠেকুয়ার কথা। বিহার, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছটপুজোর অন্যতম প্রধান প্রসাদ এই বিশেষ মিষ্টি। গমের আটা, গুড় ও ঘিয়ের মিশ্রণে তৈরি ঠেকুয়ার স্বাদ যেমন অতুলনীয়, তেমনই এর মুচমুচে ভাব মন জয় করে নেয় ছোট থেকে বড় সকলের। তবে বাড়িতে ঠেকুয়া বানাতে গিয়ে অনেক সময় তা শক্ত হয়ে যায়, আবার কখনও ঠিকমতো খাস্তা হয় না। চিন্তা নেই, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই বাড়িতে তৈরি করতে পারবেন মুচমুচে গুড়ের ঠেকুয়া। 

উপকরণ

গমের আটা – ২ কাপ

গুড় – ১ কাপ

দেশি ঘি – ১/৪ কাপ

মৌরি – ১  চামচ

 শুকনো নারকেল কুচি –  ১ কাপ

 জল –  প্রয়োজনমতো

 ভাজার জন্য ঘি অথবা সাদা তেল- প্রয়োজনমতো 

 পদ্ধতি 

প্রথমে একটি পাত্রে এক কাপ গুড় নিন। তাতে এক কাপ জল মিশিয়ে ১০ মিনিট রেখে দিন, যাতে গুড় সম্পূর্ণ গলে যায়। এরপর একটি পরিষ্কার ছাঁকনি দিয়ে গুড়ের জল ছেঁকে নিন। এতে গুড়ের মধ্যে থাকা ময়লা বেরিয়ে যাবে। তারপর একটি বড় পাত্রে দু’কাপ গমের আটা নিন। তার মধ্যে মৌরি ও  নারকেল কুচি মিশিয়ে দিন। এরপর এক কাপের চারভাগের একভাগ ঘি হালকা গরম করে আটার মধ্যে ঢেলে ভাল করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে ছেঁকে রাখা গুড়ের জল মিশিয়ে শক্ত ডো তৈরি করুন।

ডো মাখার পর বেশি সময় ফেলে রাখবেন না। কারণ গুড়ের কারণে আটা আর্দ্রতা ছেড়ে নরম হয়ে যেতে পারে। এবার ছোট ছোট লেচি কেটে ঠেকুয়ার ছাঁচে চেপে নকশা তৈরি করুন।  তারপর কড়াইয়ে প্রয়োজনমতো ঘি বা সাদা তেল গরম করুন। তেল ততটা পরিমাণে নেবেন যাতে ঠেকুয়াগুলি ছাঁকা তেলে ভাজা যায়। এবার একে একে ঠেকুয়াগুলি কড়াইয়ে ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না। নিচের দিকটা হালকা সোনালি হয়ে এলে সাবধানে উল্টে দিন। এরপর কম আঁচে ধীরে ধীরে দুই দিক ভাল করে ভেজে নিন। ঠেকুয়ার গায়ে সুন্দর সোনালি রং এবং হালকা ফাটল দেখা দিলে বুঝবেন তা তৈরি।  

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না