রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ, আক্রান্ত ২,৮৩৯ জন

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ সামান্য কমলেও স্বস্তি মিলল না। কেননা, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) তিন হাজারের কাছাকাছিই রয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata)। মহানগরীতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯৩ জন। সামান্য পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাতে আরও ৫৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ছয়জন।  

শনিবার রাতে রাজ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক শূন্য পাঁচ শতাংশে। নতুন করে ২ হাজার ৮৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৬৮ হাজার ১৯৯ জন। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৭১ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ১৬ হাজার ৩১৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৪৯ শতাংশ। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৩ জন।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা