সার্ভিক্যাল ক্যান্সার রোধে টিকাকরণ কর্মসূচি কেন্দ্রের

চলতি বছরের শেষ দিকে শুরু হবে এই কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার (Covid-19) বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচিতে সাফল্য লাভের পর এবার সার্ভিক্যাল ক্যান্সার রোধে টিকাকরণকে হাতিয়ার করতে চলেছে কেন্দ্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শেষ দিকে শুরু হবে এই কর্মসূচি। এই ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইন্সটিটউট। টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোম্যাভিরাস ভ্যাক্সিন ( Quadrivalent Human Papillomavirus vaccine (qHPV))।

কেন্দ্রের এই নয়া উদ্যোগের কথা জানিয়েছেন কোভিড১৯-য়ের টাস্কফোর্স (Covid-19 tusk force)  গ্রুপের শীর্ষকর্তা ডা. এন কে অরোরা। ডা. অরোরা বলেন, এই টিকাকরণ কর্মসূচির জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (The Drug Controller General of India) কাছে ছাড়পত্রের জন্য আবদেন করা হয়েছি। ক্লিনিক্যাল ল্যাবের রিপোর্ট তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ক্লিনিক্যাল ল্যাবের রিপোর্ট দেখে তারা সন্তোষ প্রকাশ করেছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার পাশাপাশি ক্লিনিক্যাল ল্যাবের রিপোর্ট পাঠানো হয় ntagi-য়ের (The National Technical Advisory Group on Immunisation) কাছেও। তারা রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে। টিকাপ্রয়োগের ব্যাপারে তারা সবুজ সংকেত দিয়েছে। চলতি বছরের শেষ দিকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। 

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি আট মিনিটে সার্ভিক্যাল ক্য়ান্সারে প্রাণ হারান এক জন করে মহিলা। আর বিশ্বে প্রতিবছর এই রোগে মৃতের সংখ্যা ৬৭ হাজার। চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িতদের সকলেই বলছে, ভারতে নিঃশব্দ বিপ্লব ঘটে গিয়েছে। আগামীদিনে বিশ্বকে পথ দেখাবে ভারত। 

আরও পড়ুন ওয়ার্ল্ড ক্যানসার ডে, মারণরোগে আক্রান্ত হয়েছিলেন এই তারকারা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা