আদালতে সম্পত্তির হিসেব জমা দিলেন মানিক ভট্টাচার্য

হলফনামা জমা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নিজের সহ তাঁর স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্রবধূর সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ মত সম্পত্তির হিসেব পেশ করলেন সদ্য অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ (PRIMARY BOARD OF EDUCATION) সভাপতি মানিক ভট্টাচার্য। বুধবার তিনি হলফনামা জমা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি নিজের সহ তাঁর স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্রবধূর সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগের শুনানিতে তাঁর সম্পত্তির হিসেব জমা দেওয়ার কথা ছিল। তবে তা তিনি দেননি। কারণ হিসেবে তাঁর আইনজীবী বলেছিলেন, যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চের বিচারাধীন তাই সম্পত্তির হিসেব জমা দেওয়া হয়নি। এই প্রসঙ্গে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বলেছিলেন, হিসেব জমা দিতে হবে কারণ ডিভিশন বেঞ্চ তার ওপর স্থগিতাদেশ দেয়নি। এও বলেন, সম্পত্তির হিসেব জমা দিলেও তা খামবন্দি থাকবে। খোলা হবে না। ডিভিশন বেঞ্চের রায়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে সম্পত্তির হিসেব দেখার।

উল্লেখ্য, মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বলেছিলেন, সম্পত্তির হলফনামা জমা দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয়নি। নির্দেশ ছিল বুধবার জমা দিতে হবে হলফনামা। বিচারপতি বলেছিলেন, হলফনামা জমা থাকবে তবে তা এখনই খোলা হবে না। তা থাকবে বন্ধ খামের ভেতরেই। ডিভিশন বেঞ্চের রায়ের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

উল্লেখ্য, আদালতের নির্দেশ ছিল মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও মেয়ের কী কী  সম্পত্তি আছে বিয়ের সময় কী কী উপহার পেয়েছিলেন সব কিছু জানাতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। প্রসঙ্গত, সেই মামলার শুনানি শেষ হয়েছিল মঙ্গলবার। তবে রায়দান স্থগিত।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও