তোর্সার জলে তলিয়ে গেল একই পরিবারের দুই শিশুকন্যা

ফলে শিশুদের খোঁজ পাওয়া দুষ্কর হয়ে উঠেছে প্রশাসনের কাছে। ক্রমাগত ভাঙছে নদীর পাড়। আগে থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোর্সার দুই পাড়েই।

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: শৌচকর্ম করতে গিয়ে তোর্সার জলে তলিয়ে গেল দুই শিশুকন্যা। তারা আবার সম্পর্কে দুই বোন। লাগাতার বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইচে তোর্সার জল। ফলে শিশুদের খোঁজ পাওয়া দুষ্কর হয়ে উঠেছে প্রশাসনের কাছে। ক্রমাগত ভাঙছে নদীর পাড়। আগে থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোর্সার দুই পাড়েই।

ভুটানের সীমান্ত শহর জয়গাঁ। বুধবার জয়গাঁ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারীর দু’জন শিশুকন‍্যা তোর্সা নদীর পাড়ে গিয়েছিল শৌচকর্ম করতে। এমন সময় আচমকায় ভেঙে যায় পাড়। তাতেই নদীর জলে তলিয়ে যায় অনিশা ও মনীশা নামে দুই বোন। একজনের বয়স ৮, অন্যজনের ১০। দুর্ঘটনার সময় নদী পাড়ে অনেকেই ছিলেন। তাঁরা দু’জনকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু জলের তোড়ে শিশুকন্যাদের ভাসিয়ে নিয়ে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়েই তোর্সার তীরে ছুটে আসে জয়গাঁ থানার পুলিশ।

ভুটান পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে তোর্সা নদী। ইতিমধ্যে তোর্সার গ্ৰাসে চলে গিয়েছে ভুটান সীমান্তের জয়গাঁ বড় মেচিয়াবস্তি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষিজমি, সুপারি বাগান। ক্রমাগত ভাঙনে চিন্তিত এলাকার বাসিন্দারা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২