নিশীথ-ঊষসীকে মনে আছে? আবারও পর্দায় ফিরছে তারা

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা ব্লুজ ওয়াটার নাকি এবার 'তোমায় আমায় মিলে' ধারাবাহিকের সিক্যুয়েল আনতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা সিরিয়ালের আজগুবি গল্প পছন্দ হোক বা না হোক একটা সময় স্টার জলসার পর্দায় রাত ১০টা হলেই ‘তোমায় আমায় মিলে’ দেখতে বসে পড়তেন দর্শক। ইচ্ছার বিরুদ্ধে একটি গোঁড়া পরিবারে বিয়ে হয়ে নিজের সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দেওয়ার ভয়কে জয় করে আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনীই যেন বাঙালি ঘরের প্রতিটা মেয়েকে উদ্বুদ্ধ করত। সেই ধারাবাহিক আবারও ফিরতে চলেছে পর্দায়। কী একটু অবাক হলেন তো?

হ্যাঁ, তাহলে শুনুন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা ব্লুজ ওয়াটার নাকি এবার ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের সিক্যুয়েল আনতে চলেছে বলে জানা যাচ্ছে। অগস্টেই নাকি শুরু হবে তাঁর প্রচার ঝলকের শুটিং। এবার প্রশ্ন কে থাকবেন এই সিক্যুয়েলে নিশীথ ও ঊষশীর ভূমিকায়? তাহলে জানিয়ে রাখি সেক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। রুশা চট্টোপাধ্যায় ও ঋজু বিশ্বাসকেই নাকি ওই চরিত্রে ফের দেখতে পাবেন দর্শক। তবে অন্যান্য পার্শ্বচরিত্রে আগের অভিনেতা-অভিনেত্রীদেরই দেখতে পাওয়া যাবে কিনা জানা যাচ্ছে না।

যদিও এই মুহুর্তে অভিনেতা ঋজু ব্যাস্ত ‘গোধূলি আলাপ’ নিয়ে। এই ধারাবাহিকে কৌশিক সেনের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন ঋজু। সংবাদমাধ্যমের তরফে ঋজুকে এই ধারাবাহিক নিয়ে জানতে চাওয়া হলে সে জানায় যে সেও নাকি লোকমুখে শুনছে যে আবার নাকি ওই ধারাবাহিক ফিরতে চলেছে এবং তাতে নাকি অভিনয় করছে সে। এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি পর্দার নিশীথ। তবে রাজ চক্ক্রবরতির ধারাবাইকে যেহেতু সে এই মুহুর্তে কাজ করছে তাই তাঁর বক্তব্য, রাজ দার অনুমতি পেলে তাঁর কন অসুবিধা নেই এই চরিত্রে অভিনয় করতে। বিপরীতে কী রুশাকেই ঊষসী হিসাবে চাইবেন ঋজু? তাতে তাঁর মত ওই ধারাবাহিকের সবাইকেই তিনি ফিরে পেতে চান আবার। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানা যায়নি।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন