অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ অবিবাহিত মেয়ের গর্ভে সন্তান আসার খবর শুনেই ক্ষোভে ফেটে পড়েছিলেন বাবা-মা। অভিযোগ, সেই রাগের পরিণতিই হল ভয়াবহ। অভিযোগ, অন্তঃসত্ত্বা মেয়েকে প্রথমে মারধর, তাণপর জোর করে খাওয়ানো হয় প্রায় ৩০টি মৃগীরোগের ওষুধ। তাতেও মৃত্যু না হওয়ায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। ঘটনাটি ইরানের সানান্দাজ শহরের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। ইরানের সানান্দাজ শহরের বাসিন্দা ছিল সে। মাত্র ১৯ বছর বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল হেলিয়া। এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সে। প্রায় দু’মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা সম্প্রতি পরিবারের সদস্যদের জানায় হেলিয়া। কিন্তু মেয়ের এই খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে তার বাবা ভোরিয়া ফাত্তাহি এবং মা লেইলা ভেইস। অভিযোগ, মেয়ের সম্পর্ক ও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কোনও ভাবেই মেনে নিতে পারেননি তারা। আর তার জেরেই এই ঘটনা। 

আরও পড়ুনঃ গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের দাবি, গত ২১ নভেম্বর মেয়েকে নিয়ে আদালতে গিয়েছিলেন হেলিয়ার বাবা-মা। সেখানে মেয়ের বিরুদ্ধে অভিযোগও জানান তারা। আর তারপরেই ঘটে এই নৃশংস ঘটনা। ইতিমধ্যেই হেলিয়ার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে খবর,  জেরার সময় তারা তাদের খুনের কথা স্বীকার করে। মাত্র ১৯ বছর বয়সি এক তরুণীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল এবং এর পিছনে আর কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি