‘রাশিয়ানদের ঘৃণা করি’ বলে মস্কো থেকে বহিষ্কৃত নরওয়ের কূটনীতিবিদ

ইলিংসেনের এমন আচরণের জন্য নরওয়ের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়েছিল।  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হোটেলের রুম সময়মতো পরিস্কার না হওয়ায় রেগে অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন মস্কোয় নিযুক্ত নরওয়ের কূটনীতিবিদ এলিজাবেথ ইলিংসেন (Elisabeth Ellingsen)। হোটেলের রিসেপশনে এসে চি‍ৎকার-চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন। মুখ ফস্কে বলেও ফেলেছিলেন, ‘রাশিয়ানদের আমি ঘৃণা করি’। রিসেপশনে থাকা সিসিটিভি ক্যামেরায় নরওয়ের কূটনীতিবিদের সেই বেফাঁস মন্তব্য রেকর্ড হয়। আর দেশের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশি দূতের এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য হজম করতে পারেননি রাশিয়ার বিদেশ মন্ত্রকের কর্তারা। অবিলম্বে এলিজাবেথ ইলিংসেনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র সাংবাদিকদের এ বিষয়ে বলেছেন, ‘নরওয়ের কূটনীতিবিদ এলিজাবেথ ইলিংসেন যে মন্তব্য করেছেন তা গর্হিত অপরাধ। রাশিয়ানদের ঘৃণা করার কথা বলার পরে তাঁকে কিছুতেই আর রাশিয়ার মাটিতে থাকতে দেওয়া হবে না।’ এদিন সকালেই অবশ্য স্বদেশীয় কূটনীতিবিদের বেফাঁস মন্তব্যের জন্য মস্কোয় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত (Norwegian Ambassador) রুনে রেসাল্যান্ডকে (Rune Resaland) তলব করেছিলেন রুশ বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা। এলিজাবেথের ওই মন্তব্য অপমানজনক বলে ক্ষোভ উগরে দেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুরমানস্কের ( Murmansk) আর্কটিক শহরের এক হোটেলের রিসেপশনে উত্তেজিতভাবে চি‍ৎকার করছেন নরওয়ের কূটনীতিবিদ এলিজাবেথ ইলিংসেন (Elisabeth Ellingsen)। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি রাশিয়ানদের ঘৃণা করে। শুধু হোটেলে আমাকে রুম দেওয়া হয়েছে। ওই রুম আমাকেই পরিস্কার করতে হচ্ছে।’ ইলিংসেনের (Elisabeth Ellingsen) এমন আচরণের জন্য নরওয়ের বিদেশ মন্ত্রকের (Norwegian foreign ministry) পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়েছিল।  

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো