রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৮৩ জন। আর মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন পাঁচজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি কিছুতেই স্থায়ী হচ্ছে না। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের চেয়ে ফের ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৮৩ জন। আর মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন পাঁচজন। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার সামান্য কমেছে। সংক্রমণ হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩২ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যাও কমেছে।

শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনার দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩২ শতাংশে। যার ফলে ৭৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯৭ হাজার ৬৭৯ জনে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ৩৮৯ জন।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৭২০ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৬৭ হাজার ২৮৪ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৫৫ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ২৯০ জন আর বাড়িতে স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন ৮ হাজার ৭১৬ জন।

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা