ফুটবল পাগল নবাব আর দৃঢ়চেতা নন্দিনীর গল্পই বলবে ধারাবাহিক ‘নবাবনন্দিনী’

স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'। দর্শকদের মধ্যে এক নতুন উন্মাদনা তৈরি করতে চলেছে এই ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। দর্শকদের মধ্যে এক নতুন উন্মাদনা তৈরি করতে চলেছে এই ধারাবাহিক। কারণ ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রচার ঝলক দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সমাজের স্টিরিওটাইপ মানসিকতা ভেঙে নিজেকে প্রমাণ করার গল্প বলবে এই ধারাবাহিক। মূলত একটি ফ্যামিলি ড্রামা আসতে চলেছে। 

এই ধারাবাহিকে দেখা যাবে মুখ্য ভূমিকায় অর্থাৎ নবাবের ভূমিকায় রেজওয়ান রাব্বানি শেখকে । নন্দিনীর চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী পালকে, কমলিকার ভূমিকায় রয়েছেন অনন্যা বিশ্বাস প্রমুখ। নবাব ও নন্দিনীই এই ধারাবাহিকের মূল চরিত্র। যেখানে রেজওয়ানকে দেখা যাবে একজন উঠতি ফুটবলারের ভূমিকায়। সারাক্ষণ ফুটবলে মজে সে। জীবনে একজন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়েন দিনযাপন হয় নবাবের। পরিবার অন্ত প্রাণ নবাবের জীবনে হিমেল হাওয়ার মত আসে নন্দিনী। কমলিকার এক অ্যাসিটেন্ট হয়ে এসেছে সে। প্রোমোতে ধরা পড়েছে  সেই ঝলক।   

অন্যদিকে নন্দিনী একজন দৃঢ়চেতা মেয়ে যার জীবনে নৈতিকতা, সততা ও দায়বদ্ধতাই সব। ফার্স্ট ক্লাস ফার্স্ট নন্দিনীর জীবনে কিছু একটা করার প্রাণপণ ইচ্ছা। নবাবের বৌদি কমলিকার অ্যাসিট্যান্ট হিসাবে কাজে যোগ দিয়েছে নন্দিনী। প্রথম দিন থেকেই অন্যায়ের প্রতিবাদ করে সে। আর এই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প। এসভিএফ এর প্রযোজনায় আগামী সোমবার অর্থাৎ ৮ অগাস্ট থেকে স্টার জলসার পর্দায় সোম থেকে শনি সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।  

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২