জি বাংলার শুটিং ফ্লোরে ইতিমধ্যেই জগদ্ধাত্রী আরাধনার তোড়জোড়, আসল ব্যাপারটা কী

জগদ্ধাত্রী পূজা আসতে এখনও অনেকগুলি মাস বাকি কিন্তু জি বাংলার শুটিং ফ্লোরে ইতিমধ্যেই জগদ্ধাত্রী আরাধনার তোড়জোড়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জগদ্ধাত্রী পূজা আসতে এখনও অনেকগুলি মাস বাকি কিন্তু জি বাংলার শুটিং ফ্লোরে ইতিমধ্যেই জগদ্ধাত্রী আরাধনার তোড়জোড়। আসল কথা হল জি বাংলার পর্দায় এবার আসতে চলেছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই নতুন ধারাবাহিকের প্রোমো। আর সেই প্রোমোতেই দেখা যাচ্ছে এক বনেদি বাড়ির প্রেক্ষাপট। আর সেখানেই দেখা যাচ্ছে ওই পরিবারের মেয়ে জগদ্ধাত্রীকে। মা-বাবা নেই তাঁর। জ্যাঠা, কাকাদের কোলেপিঠেই তার বড় হয়ে ওঠা। সাধারণভাবে বড় হয়ে ওঠা ভীত প্রকৃতির মেয়েটির উপর দায়িত্ব পড়েছে বাড়ির জগদ্ধাত্রী পুজোর ব্যাবস্থাপনার।  

পুজোর উপাচার সারতে সারতেই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেসেজ। লেখা রয়েছে ‘গঙ্গাজল’। আর তা দেখেই বাড়ির সাদাসিধে মেয়েটা এক্কেবারে অ্যাকশন অবতার হয়ে যায়। গঙ্গার বুকে নানা দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠে জগদ্ধাত্রী। কিডন্যাপারদের হাতে বন্দি কাঁকন ও তার মাকে উদ্ধার করে সে। আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্রও সে। 

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

জগদ্ধাত্রী’ চরিত্রে দেখা যাবে নবাগতা নায়িকা অঙ্কিতা মল্লিককে। তাঁর বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌম্যদীপকে। প্রোমোতে স্পষ্ট হয়েছে তাদের দুজনের  বন্ধুত্ব। তবে সেই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হবে কিনা। কিংবা তাতে কী মোড় আসবে তা যদিও স্পষ্ট নয় এখনও। এর আগে ত্রিশূল ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। মাঝে ছোট্ট বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন তিনি। ইতিমধ্যেই জি বাংলার পেজে দেখা গিয়েছে এই ধারাবাহিকের প্রচার ঝলক। তবে কবে থেকে তা সম্প্রচার হবে তা জানা যায়নি। তবে ‘উমা’-র স্লটে তা সম্প্রচার হতে পারে বলেই ধারনা করা হচ্ছে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২