চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি হামলায় এসএসসি’র দুই কর্তাকে গ্রেফতার করল CBI

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার করা হল স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা ও সদস্য অশোক সাহাকে। বুধবার নিজাম প্যালেসে ম্যারাথন জেরার শেষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এসএসসির দুই উপদেষ্টাকে গ্রেফতার করে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কাউকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এর আগে শিক্ষক নিয়োগ মামলায় তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তভার হাতে নিয়েই এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এমনকী দুজনের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের নিয়োগ করা রঞ্জি‍ৎ বাগ কমিটির রিপোর্টে সরাসরিই শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার বিরুদ্ধে দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল। তদন্তে নেমে সিবিআইয়ের তদন্তকারীরা জানতে পেরেছিলেন, শিক্ষক নিয়োগের বিষয়ে সব সিদ্ধান্তই নিতেন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। দুজনেই প্রচুর টাকা নিয়ে নিয়োগপত্র জমা দিতেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরায় তদন্তকারীদের বার বার বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছেন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। অনেক প্রশ্নের সঠিক জবাব দেননি। তাই এদিন দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আগামিকাল দুজনকে আদালতে পেশ করা হবে।

শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার গ্রেফতারের পরেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে।  

Published by:

Share Link:

More Releted News:

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ