রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেল

নতুন করে সংক্রমিত হয়েছেন ৫১৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোপুরি স্বস্তি মিলছে না। রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ চিন্তায় রাখছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা কমায় দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও আক্রান্তের সংখ্যা ফের পাঁচশোর গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫১৯ জন। সেই সঙ্গে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখের গণ্ডি ছাড়াল। পাশাপাশি একই সময়ে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে (Covid Deaths) আরও পাঁচজনের প্রাণ গিয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪১০ জন। দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের চেয়ে বেড়েছে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংক্যা আগের দিনের চেয়ে সামান্য কমেছে। নতুন করে ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৬৩ শতাংশে। যার ফলে আরও ৫১৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখের গণ্ডি ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪৭৭ জন। আরও পাঁচ জন মৃত্যুর কোলে ঢলে পড়ায় এদিন সন্ধে পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন ২১ হাজার ৪১০ জন।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২২ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৭২ হাজার ৪২১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৬ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৬ জনে।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা