উড়ে আসা লিফলেট থেকেই করোনা, উদ্ভট যুক্তি উঃকোরিয়ার

জ্বরে ভুগেছিলেন কিম, জানিয়েছেন তাঁর বোন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস (covid-19) কী করে ছড়িয়ে পড়ে, তা আমাদের সকলেরই জানা হয়ে গিয়েছে। জানা ছিল না যে লিফলেট (leaflets) থেকেও করোনা ছড়িয়ে পড়ে। এবার সেই নতুন তত্ত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরল উত্তর কোরিয়া। তাদের দাবি, সীমান্তের ওপার থেকে (মানে দক্ষিণ কোরিয়া থেকে) একটি লিফলেট   উড়ে এসেছিল। সেই লিফলেটে ছিল ভাইরাস করোনা। আর সেই লিফলেট থেকেই উত্তর কোরিয়ার নানা প্রান্তে করোনা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছে। 

সে দেশের প্রেসিডেন্ট কিম জন উং এই ঘোষণা করেছেন। তাঁর বিবৃতি উদ্ধৃত করে সে দেশের সরকারি সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে, করোনার সংক্রমণ রুখতে জারি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কিম। সেই সঙ্গে জানিয়েছেন, দ্বিতীয়বার যাতে দেশবাসী (countryman) এই ভাইরাসে আক্রান্ত না হয়, তার জন্য কড়া নজরদারি চালিয়ে যেতে হবে। বিশ্ব যতদিন না এই ভাইরাস থেকে মুক্ত হতে পারছে, ততদিন সবকিছু চোখে চোখে রাখতে হবে। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্ট কিম এবং তাঁর বোন কিম ইয়ো জং (Kim Yo Jong) জ্বরে আক্রান্ত হন। তবে দাদা-ভাই করোনায় আক্রান্ত হয়েছিল কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।   সরকারি প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিমের বোন জানিয়েছে, দাদা জ্বরে কাবু হয়ে পড়েছিলেন। কিন্তু দেশবাসীর কথা ভেবে একদিনের জন্য তিনি বিশ্রামে যাওয়ার কথা চিন্তাও করেনি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল দেশকে করোনামুক্ত করা। 

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট