ভারতের আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কার

নোঙর করবে ১৬ থেকে ২২ অগাস্টের মধ্যে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনা গুপ্তচর জাহাজকে শ্রীলঙ্কায় (Sri Lanka) নোঙর করার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। দিল্লির আপত্তি উড়িয়ে কলম্বো ওই জাহাজকে তাদের বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে। কলম্বোর (Colombo) এই সিদ্ধান্তের শুনেছে ভারতের বিদেশ মন্ত্রক। তারা পরিস্থিতির দিকে নজর রাখছে।

চিন সরকারিভাবে জানিয়েছে, এই জাহাজে রয়েছেন একদল গবেষক (research) । যদিও সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জাহাজে রয়েছেন একদল গুপ্তচর (spy) । কী কারণে তারা শ্রীলঙ্কায় প্রবেশ করতে চাইছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উয়াং ওয়াং জাহাজটির শ্রীলঙ্কায় নোঙর করার কথা ছিল গত ১১ অগাস্ট। দিল্লি (Delhi) আপত্তি জানালে শ্রীলঙ্কা সরকার নোঙর করার দিন পিছিয়ে দেয়। সর্বশেষ খবর অনুসারে, জাহাজ শ্রীলঙ্কার হাম্বানতোলা বন্দরে নোঙর করবে ১৬ থেকে ২২ অগাস্টের মধ্যে।

সরকারি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিনা জাহাজকে নোঙর করার ব্যাপারে শ্রীলঙ্কা সরকারের সবুজ সংকেত দেওয়ার কারণ, ভারতের (India) তরফ থেকে আপত্তি তোলা হলেও আপত্তির কোনও কারণ তারা দর্শাতে পারেনি।

সে দেশের বন্দরমন্ত্রী নির্মল পি সিলভা জানিয়েছেন, দিল্লির (Delhi) তরফ থেকে এই জাহাজ নোঙর করার ব্যাপারে আপাত্ত তোলা হলেও আপত্তির কারণ ব্যাখ্যা করতে পারেনি। তাই, চিনের ওই জাহাজকে বন্দরে (port) প্রবেশের ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে। সিলভা বলেন, শ্রীলঙ্কা বিদেশ মন্ত্রকের (foreign ministry) তরফ থেকে শনিবার চিনা জাহাজকে নোঙর করার পরামর্শ দেওয়া হয়েছে। ১৬ থেকে ২২ অগাস্টের মধ্যে জাহাজটি নোঙর করবে হাম্বানতোলা বন্দরে।

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ