চার্চে ভয়াবহ আগুন লেগে পুড়ে খাঁক ৪১

জখম কমপক্ষে ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গির্জায় (church) এসেছিলেন প্রার্থনা জানাতে। আচমকা আগুনে একসঙ্গে শেষ হয়ে গেলেন ৪১ জন ভক্ত। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। দুর্ঘটনায় জখম (injured) কমপক্ষে ১৪জন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন। 

আগুন লাগে মিশরের ইম্বাবার (Imbaba) একটি গির্জায় রবিবার সকাল ন’টা নাগাদ। অন্যান রবিবারের মতো এদিনও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আচমকা গলগল করে চার্চের ভিতর কালো ধোঁয়া ঢুকতে শুরু করে। বিপদ যে দোরগোড়ায়, তা বুঝতে কারও বাকি ছিল না। কে কার আগে পালাবে, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। কোনওরকমে দু-একজন চার্চের বাইরে বেরিয়ে আসতে পারলেও ওই ৪১ জন বেরিয়ে আসতেপারেনি। চার্চ (church) তখন দাউদাউ করে জ্বলেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স (Ambulance) । পৌছয় দমকলবাহিনী। প্রাথমিকভাবে মৃতের সংখ্য়া বলা হয়েছিল ২০। সময় যত গড়িয়েছে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েছে। আহতদের দ্রুত হাসপাতালে (Hospital)  পৌঁছে দেওয়ার পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। কারও শরীরের ৭০ শতাংশ জ্বলে গিয়েছে, কারও জ্বলে গিয়েছে শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে প্রশাসন। মৃতদের মধ্যে কয়জন মহিলা ও শিশু রয়েছে, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।  আহতদের ইম্বাবা (Imbaba)জেনারেল হসপিটাল ও আল-গাউঝা হসপিটালে ভর্তি করা হয়েছে। 

 

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট